দুই বছর ধরে নিখোঁজ শ্রবন প্রতিবন্ধি তুহিন

আপডেট : ২০ জুন ২০১৩, ২১:১৫
কুষ্টিয়া মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামের নাজির উদ্দিনের শ্রবণ প্রতিবন্ধি (বোবা) ছেলে তুহিন আলী (২২) গত প্রায় ২ বছর ধরে নিখোঁজ রয়েছে। জন্ম থেকেই শ্রবণ প্রতিবন্ধি হওয়ায় তুহিন তার নাম, বাড়ীর ঠিকানা কিছুই বলতে পারেনা। প্রতিবন্ধি তুহিনের সন্ধান পেলে তার বড় ভাই শাহীন আলীর ০১৭৩৭-৪৮৭৬০২ নং মুঠোফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।