আগামী ২২ জুন জয়পুরহাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র ২০১৩-২০১৫ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে জেলায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ২০০৩ সালে জয়পুরহাট চেম্বারের সর্বশেষ নির্বাচন হয়েছে। দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় নানা কারণে অনেক গুরুত্ব পাচ্ছে এ নির্বাচন । এ নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করেছে। একটি প্যানেল হচ্ছে ব্যবসায়ী ঐক্যজোট নামে বিশিষ্ট শিল্পপতি কিষান পোল্ট্রি হ্যাচারী এন্ড ফিড (প্রাঃ) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক জিয়া। এ প্যানেলের জেনারেল গ্রুপের অন্যান্য নির্বাহী সদস্য প্রার্থীরা হলো তরুণ শিল্পপতি মণ্ডল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক দুইবার ঘোষিত সিআইপি আনোয়ারুল হক (আনু), আব্দুল বারী (কালাই), এনায়েতুর রহমান আকন্দ স্বপন (আক্কেলপুর), মাহমুদুল হক (সদর), ভরত প্রসাদ আগরওয়ালা (পাঁচবিবি), মোস্তাফিজুর রহমান (সদর), রফিকুল আলম (রফিক) (সদর), আহসান কবীর (এপ্লব) (জামালগঞ্জ), ডাঃ মাহবুব হাফিজ (সদর), সুশীল কুমার মণ্ডল (পুরানাপৈল), হাইকুল ইসলাম (লেবু মোল্লা) (বটতলী), এসোসিয়েট গ্রুপ এর ছয়জন হলো ওম প্রকাশ আগরওয়ালা (আক্কেলপুর), মাহাবুব ইসলাম (সদর), ওবায়দুর রহমান (পাঁচবিবি) আজম আলী (সদর), শ্যামল কুমার ঘোস (সদর), নুর মোহাম্মদ আজাদ রাবী (সদর)। অপর প্যানেল হচ্ছে পাঁচবিবির বিশিষ্ট শিল্পপতি ও আমদানি রপ্তানিকারক আব্দুল হাকিম মণ্ডল-এর নেতৃত্বে ব্যবসায়ী ঐক্যপরিষদ। এ প্যানেলের অন্যরা হলো এফবিসিসিআই ও চেম্বারের সাবেক পরিচালক ও সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল বারী (সদর), রওনকুল ইসলাম চৌধুরী টিপু (ক্ষেতলাল), এম এ করিম (সদর) পারভেজ আহমেদ (সদর) স্বজন কুমার জাজোদিয়া (সদর) পুরবী এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ-এর স্বত্বাধিকারী মাহমুদুল হক (সদর), আব্দুল আজিজ আকন্দ (কালাই) গৌতম চন্দ্র চাকী (কালাই), কাজী শফিউদ্দিন (আক্কেলপুর), এহসানুজ্জামান নাজমুল (সদর) মিনহাজউদ্দিন সিজার (জামালগঞ্জ) এবং এসোসিয়েট গ্রুপ-এর সদস্যরা হলো কেএম তারিকুল ইসলাম (সদর), আবু হেনা মোস্তফা কামাল সওদাগর বাবু (সদর), বিশ্বনাথ আগরওয়ালা (সদর), এটিএম মোকারম আজিজ (পাঁচবিবি), মতিয়র রহমান বাঁধন (ক্ষেতলাল), মামুনুল হাসান রঞ্জু (সদর)। এই নির্বাচনের জেনারেল গ্রুপের ভোটার সংখ্যা হচ্ছে ৪শ’ ৩৯ ও এসোসিয়েট ২শ’ ৩ সর্বমোট ৬শ’ ৪২। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ম্যাজিস্ট্রেট আবু রায়হান দোলন জানান, নির্বাচনী আচরণ বিধি প্রার্থীরা মেনে চলছে।
