মানিকগঞ্জে অপহূত বিকাশ এজেন্ট টাঙ্গাইলে উদ্ধার

আপডেট : ২০ জুন ২০১৩, ২১:১৬
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বানিয়াজুরি এলাকা থেকে প্রবোধ নামের এক বিকাশ এজেন্টকে অপহরণের পর টাঙ্গাইলের নাগরপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ মাইক্রোবাসসহ এর চালককে আটক করেছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রবোধ চন্দ্র রায় মানিকগঞ্জ থেকে বাসে করে বরঙ্গাইল বাসস্ট্যান্ডে তার নিজ দোকানে যাচ্ছিল। বাসটি বানিয়াজুরি এলাকায় আসলে কয়েকজন দুর্বৃত্ত মাথায় আঘাত করে তাকে বাস থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা তার কাছে থাকা বিকাশের ৪ লাখ টাকা ও রিচার্জের ১২টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নাগরপুর এলাকায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগরপুর থানায় নিয়ে যায়। পরে পুলিশ চেকপোস্ট বসিয়ে দেলদুয়ার থানা এলাকা থেকে চালকসহ মাইক্রোবাসটিকে আটক করে।