ঢাকার নবাবগঞ্জ উপজেলার অগ্রণী ব্যাংক কলাকোপা শাখায় ডাকাতি হয়েছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শাখা কার্যালয়ের গ্রিল কেটে ভিতরে ঢুকে ডাকাত দল। এ সময় নিরাপত্তার দায়িত্বে কোন গার্ড ছিল না। শাখা ব্যবস্থাপক আবু জায়েদ কাদেরী জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অফিস সহকারী মো. বাবু তাকে বিষয়টি জানায়। অফিসে ফিরে তিনি কক্ষের জানালার গ্রীল কাটা, স্ট্রংরুমের চাপ ডোর ও সেফ ভাঙা অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেন। তিনি আরো জানান, আমার হিসাব অনুযায়ী ব্যাংকে প্রায় ১৮ লাখ ৭০ হাজার নগদ টাকা রয়েছে। নবাবগঞ্জ থানার ওসি মাসুদ করিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।
