কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

আপডেট : ২০ জুন ২০১৩, ২১:১৬
গতকাল বৃহস্পতিবার ও বুধবার বিভিন্ন স্থানে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালিত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সিলেট \ পদবি পরিবর্তন ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে বুধবার সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সংগঠনের সভাপতি আফছর আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সমপাদক মো. আলীমুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কামরুজ্জামান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সমপাদক মো. ফরিদ উদ্দিন, শাস্থতী নন্দী চৌধুরী, কাওছার আহমদ, মইনুল ইসলাম, কালীদাস শর্মা, কাঞ্চন বরণ লস্কর, লাভলী চৌধুরী, কামাল উদ্দিন, ফিরোজ আহমদ, জামিল আহমদ, আবুল হোসেন প্রমুখ। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) \ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অফিসের ৩য় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করার দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী মো. আতিকুল ইসলাম জানান, দাবি মেনে না নিলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১, ২ ও ৩ জুলাই প্রতিদিন সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা বিরতি পালন ও অফিস প্রাঙ্গণে বিক্ষোভ ও মিছিল করা হবে। কাউখালী (পিরোজপুর) \ কাউখালীতে গতকাল বৃসহপতিবার কালেক্টরেট কর্মচারীরা দুই ঘণ্টা কলম বিরতি ও অবস্থান ধর্মঘট করেন। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কাউখালীতে কলম বিরতি ও অবস্থান ধর্মঘটে তৃতীয় শ্রেণির কর্মচারীরা অংশ নেন। কমলনগর (লক্ষ্মীপুর) \ কমলনগর উপজেলায় কালেক্টরেট সহকারীদের পদবি ও স্কেল পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা বাকাসস সভাপতি জাবের আল মাহমুদ, সাধারণ সম্পাদক মো. শাহাজান প্রমুখ। কাঠালিয়া (ঝালকাঠি) \ কাঠালিয়ায় প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ২ ঘণ্টা কর্মবিরতি পালন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। পরে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। মধুখালী (ফরিদপুর) \ বৃহস্পতিবার কালেক্টরেট সহকারী সমিতি উপজেলাতে ২ ঘণ্টা কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি দেবেশচন্দ্র দাস, বাবুল হোসেন প্রমুখ।