বাগেরহাট ও মাগুরায় স্ত্রীকে খুন করেছে স্বামী। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রতিবেশী ও স্বজনরা অভিযোগ করেছেন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর।
বাগেরহাট প্রতিনিধি জানান, লিপচা আক্তার সোমা (২৩) নামে এক গৃহবধূকে মঙ্গলবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী কবির শেখ (৩৫) পালিয়ে গেছে। জেলার শহরতলীর গোবরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই শাকিল শেখ বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় ভগ্নিপতি কবির শেখের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের মারিয়া নামে দুই বছর বয়সী এক কন্যা রয়েছে।
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা জানান, স্থানীয় মহিলা পরিষদের নেত্রী বীথি খাতুনকে (২০) গত মঙ্গলবার রাতে তার স্বামী সেকেন্দার আলী শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। জেলার মধুখালী উপজেলার নিকুরিয়া গ্রামে নিহতের ভগ্নিপতি মোখলেছুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। স্বামীর পূর্বের বিয়ের খবর জেনে যাওয়ায় বীথিকে হত্যা করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। নিহত বীথি মাগুরা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
