নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্ট্রের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা গত ২০ জুন অনুষ্ঠিত হয়। সভায় ট্রাস্ট্রের আজীবন প্রতিষ্ঠাতা সদস্য শিল্পপতি রাগীব আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ২১তম বার্ষিক সাধারণ সভায় বোর্ড অব গর্ভনরসের চেয়ারম্যান নির্বাচিত হন। এদিকে বিশ্ববিদ্যালয় ট্রাস্ট্রের প্রথম চেয়ারম্যান মো. শাহজাহান দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় বোর্ড অব ট্রাস্ট্রিজের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফাউন্ডেশন সম্প্রতি নতুন আইনের আলোকে ইউনিভার্সিটি পরিচালনার সমুদয় দায়িত্ব বোর্ড অব ট্রাস্ট্রিজের উপর ন্যস্ত করেছে। - প্রেস বিজ্ঞপ্তি
