বাবুগঞ্জ ছাত্রলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা

আপডেট : ২০ জুন ২০১৩, ২২:৫৫
বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান মিলনকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে। গত বুধবার গভীর রাতে সন্ত্রাসীরা মিলনের বাড়িতে ঢুকে তার উপর হামলা চালায়। তাকে আহত অবস্থায় ঘরের ভিতর রেখে তালা বন্ধ করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।