২২ জুন, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ৮ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ১২ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা:২ ও ৪। শুভবার:রবি ও সোমবার। শুভ রত্ন:গার্নেট ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি: অনুভূতিপ্রবণ। প্রবল মানসিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। তবে হঠাত্ উত্তেজিত হয়ে পড়াও বিচিত্র নয়। আপনার আত্মবিশ্বাস প্রগাঢ়। তাই দোদুল্যমান ও কম বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের সাথে মিল হবে না। সাফল্য লাভের জন্য কুশলী ও ডিপ্লোম্যাটিক হতে হবে। কাজ সম্পাদনের ক্ষেত্রে আপনি দৈহিক, মানসিক ও স্নায়ুবিক শক্তিকে অনায়াসে সমন্বিত করতে পারেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি নির্মলেন্দু গুন, অমরেশ পুরী, ক্রিস্ট ক্রিস্টোফারসন, জয়শ্রী কবির, শিক্ষাবিদ সিকান্দার হায়াত, খান ইউফুজাই, শিক্ষাবিদ মোফাজ্জল হায়দার চৌধুরী, ইরিক মারিয়া রেমার্ক, গৌর কিশোর ঘোষ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ পরিশ্রম বৃদ্ধি পাবে। পরিশ্রমের তুলনায় আশানুরূপ অর্থ নাও আসতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। অংশীদারী ব্যবসায় সাফল্য আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ কাজের চাপ বৃদ্ধি পাবে। আর্থিকদিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। বিনিয়োগের অনুকূল পরিবেশ নাও থাকতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ বেসরকারি চাকরিতে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সময় মত কাজ শেষ করা কঠিন হবে। ফলে কারো কথা শুনতে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। মিথ্যা প্রমাণের সুযোগ পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আমদানী-রপ্তানি ব্যবসায় সুফল পাবেন। দূরের যাত্রা শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। কোন রকম পারিবারিক সমস্যায় চিন্তিত থাকবেন। আর্থিকদিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। সঞ্চয় প্রচেষ্টা খুব একটা সফল নাও হতে পারে। যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ব্যবসায়িক ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে পারেন। কাজকর্মের উত্সাহ বৃদ্ধি পাবে। উত্সাহ ও পরিশ্রমের সমন্বয় লাভবান হওয়ার সম্ভাবনা আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ঋণগ্রস্ত হবার আশংকা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। নতুন বিনিয়োগ না করলেই ভালো করবেন। সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। আর্থিকদিক খুব একটা ভালো যাবে না। দৈনন্দিন কাজে অগ্রগতি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ নানা কারণে আর্থিকদিক ব্যয় বহুল হতে পারে। অধিক ব্যয়ের জন্য সঞ্চয় প্রচেষ্টা সফল নাও হতে পারে। আজ কোন দুঃসংবাদ পেতে পারেন। ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করুন। জমিজমার ব্যবসায় নিয়োজিত ব্যক্তিদের দিনটি শুভ। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ সামগ্রিকভাবে দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। ঘনিষ্ট কারো আচারণে মনে কষ্ট পেতে পারেন। ন্যায্যপ্রাপ্তি বাধাগ্রস্ত হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো নয়। কোনরকম বাধার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে কোন ঝামেলার সৃষ্টি হতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। মূল্যস্ফিতীর জন্য লাভ কম হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ দিনটি সামগ্রিকভাবে খুব একটা ভালো যাবে না। কারো প্রতিশ্রুতির উপর নির্ভর করে কোন কাজে অগ্রসর হওয়া ঠিক হবে না। কেউ আপনাকে আশা দিয়ে হতাশ করতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করুন। অন্যথায় বিপদের আশঙ্কা আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
