গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২১ জুন ২০১৩, ১৯:৩৩
একটা কমিক বুক কেনার জন্য কত টাকাই বা খরচ করা যায়? তবে সেই কমিক বুকটি যদি হয় ১৯৩৮ সালে প্রকাশিত জনপ্রিয় চরিত্র সুপারম্যানের প্রথম সংখ্যা বা অ্যাকশন কমিক নম্বর ওয়ান তাহলে কিন্তু ভিন্ন কথা। আর এই ভিন্নতার গুরুত্ব প্রমাণ করতেই ২০১১ সালের নভেম্বরে অনুষ্ঠিত এক নিলামে এই কমিক বুকটি বিক্রি হয় ২.১৬১ মিলিয়ন ডলারে যা এখন অবদি কোনো কমিক বুক বিক্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি দাম পাওয়ার রেকর্ড।