কোটালীপাড়ায় কমিউনিটি এ্যাকশন কমিটির সভা

আপডেট : ২১ জুন ২০১৩, ১৯:৫২
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কমিউনিটি এ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেলে উপজেলার ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ও সেফারওয়ার্ল্ড বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত কমিউনিটি সেফটি প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপেন্দ্রনাথ ভাবুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্র্যাকের, জেলা ব্যবস্থাপক উত্তম বিশ্বাস, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, ব্র্যাকের কর্মসূচি সংগঠক নার্গিস খাতুন, শিক্ষক পুতুল ভাবুক প্রমুখ। সভা শেষে শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের দরিদ্র জনগণের জন্য উন্নয়নমুখী ও সমাজভিত্তিক নিরাপত্তামূলক পরিবেশ সৃষ্টিতে জনগণের সহায়তায় বিভিন্ন সমস্যা মোকাবেলার লক্ষ্যে কালিপদ পান্ডেকে সভাপতি ও মৃদুল ভাবুককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিউনিটি এ্যাকশন কমিটি গঠন করা হয়।