তালায় পরিবেশ দিবস পালিত

আপডেট : ২১ জুন ২০১৩, ১৯:৫২
‘ভেবে-চিন্তে খাই-অপচয় কমাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া চাঁদকাটী অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বেসরকারি সংস্থা মুক্তি ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং দাতাসংস্থা ইকো-কোঅপারেশন এর অর্থায়নে, ইন্টারভেনশন ইফোটর্স ইন ওয়াশ প্রকল্পের অধিনে দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি আবুল ফজল শেখ। এ সময় মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ, ওয়াশ প্রকল্পের ব্যবস্থাপক লাবন্য মন্ডল, প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র দাস, মোস্তাফিজুর রহমান, গৌতম দাশ, প্রকল্প হিসাবরক্ষক অজয় কুমার, ফিল্ড ফ্যাসিলেটর মাধাই কুমার দাশ, শেখ রায়হান উদ্দিন এবং সুফিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।