ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

আপডেট : ২১ জুন ২০১৩, ১৯:৫২
‘গৃহেকর্মে শিশু নয়, স্কুলেই শিশুদের মানায়’ এরই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লীন নেটওয়ার্ক এর আয়োজনে ও বে-সরকারি সংস্থা ইএসডিও’র সহযোগিতায় বুধবার সকালে এ উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব ক্লীন নেটওয়ার্ক ও ইএসডিও’র চীফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর কেএন সরকার, ক্লীন নেটওয়ার্ক সদস্য সংগঠন সিডিএস এর নির্বাহী পরিচালক নুরুল ইসলাম, ইএসডিও এর ডেপুটি কো-অর্ডিনেটর আতিকুর রহমান দুলাল, ইএসডিও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর কাজী মোহাম্মদ সিরাজুল সেলেকিন ও ইএসডিও’র প্রেম দ্বীপ প্রকল্পের ম্যানেজার শাহিন। পরে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।