সভ্যতার বিকাশে নৌ-বাণিজ্য গুরুত্বপূর্ণ ছিল আর এ ভূমিকা ভবিষ্যতেও বজায় রাখবে এ ক্ষেত্রটি। যেহেতু বিশ্ব বাণিজ্যের ৯০ ভাগ পণ্য আনা-নেওয়া সমুদ্রপথে পরিচালিত হয়, তাই নাবিক ও জাহাজ বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মকাণ্ডের অপরিহার্য অংশ। যদিও নৌ-বাণিজ্য প্রধানত শুরু হয়েছিল পশ্চিমা অভিযাত্রীদের দ্বারা। কিন্তু, বিভিন্ন কারণে এখন তা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর দ্বারাই বেশি পরিচালিত হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে প্রায় ৭৫ হাজার বাণিজ্যিক জাহাজ রয়েছে, যেগুলো পরিচালিত হচ্ছে বিপুল সংখ্যক নাবিক দ্বারা, যার সবচেয়ে বড় জোগানদাতা হচ্ছে ফিলিপাইন, চীন, ভারত প্রভৃতি দেশ। বিআইএমসিও এবং আইএসএফ ম্যান পাওয়ার আপডেটের রিপোর্ট মতে, বর্তমানে প্রয়োজনের ২০% অর্থাত্ ১০,০০০ কর্মকর্তার ঘাটতি রয়েছে এ সেক্টরে এবং এ ধারা চলতে থাকলে ২০১৫ সাল নাগাদ এ ঘাটতি হবে ২৭,০০০ জন, যা বাংলাদেশের তরুণদের দ্বারাও সহজেই পূরণযোগ্য, যদি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে নাবিক হিসেবে গড়ে তোলা যায়।
বর্তমানে চট্টগ্রাম মেরিন একাডেমী থেকে বছরে ২৫০ ক্যাডেট উত্তীর্ণ হওয়া ছাড়াও আরও কিছু বেসরকারি মেরিটাইম শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রতি বছর অনধিক ২০০ ক্যাডেট প্রশিক্ষণ নিচ্ছে, যা কি না বিশ্ব চাহিদা মেটাতে খুবই নগণ্য। যাও পূরণ হচ্ছে তাও পরিপূর্ণ মেরিনার তৈরি হচ্ছে না। তাই মানসম্মত প্রশিক্ষণ ও বিপণনের মাধ্যমে বাংলাদেশ এই পেশায় অধিকতর বড় অংশীদার হতে পারে, কারণ বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তর অনুমোদিত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএএমও)-এর মডেল অনুযায়ী প্রশিক্ষণের পরে ইস্যুকৃত সনদ বিশ্বব্যাপী স্বীকৃত। উপরন্তু, বাণিজ্যিক জাহাজের পেশা বৈশ্বিক প্রকৃতির এবং অত্যন্ত উচ্চ বেতনের বিধায় বাংলাদেশিদের জন্য পেশা হিসেবে তা অনস্বীকার্যভাবে সম্ভাবনাময় বলে বিবেচিত।
তবে যুগোপযোগী শিক্ষা গ্রহণের মাধ্যমেই সম্ভব এ সেক্টরে নিশ্চিত ক্যারিয়ার গঠন, কারণ যোগ্য নাবিকদের সামনেই রয়েছে অবারিত সুযোগ। একটি নির্ভরযোগ্য মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও শিক্ষালাভ ছাড়া কারও পক্ষে যোগ্য নাবিক হয়ে ওঠা সম্ভব হয় না। সেই লক্ষ্যকে ধারণ করে নৌ-বাণিজ্যে আগামী দিনের যোগ্য নেতৃত্বে তৈরির উদ্দেশ্যে স্বনামধন্য শাহ ফাউন্ডেশন বিভিন্ন প্রশিক্ষণ কোর্স চালু করেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন। শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট ১-২, আদর্শ ছায়ানীড় হাউজিং সোসাইটি, উত্তর আদাবর, রিংরোড, শ্যামলী, ঢাকা। ফোন :০১৯২৬৬৯৮৫৬১, ০১৬৭৬৯০১৯৫৬, ০২৯১২৫৫৯২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ব্রিটিশ সরকার কর্তৃক অনুমোদন সাপেক্ষে ব্রিটিশ-বাংলাদেশ যৌথ উদ্যোগে বেসরকারি মেরিটাইম শিক্ষাপ্রতিষ্ঠান শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট মেরিন ইঞ্জিনিয়ারিং এবং এইচএনডি ইন বিজনেজ ম্যানেজমেন্টে কোর্স পরিচালনা করছেন। শিক্ষার্থীকে ২ বছর মেয়াদি হায়ার ন্যাশনাল ডিপ্লোমা কোর্সের প্রথম বছর বাংলাদেশে এবং ২য় বছর সাউথ টাইনসাইড কলেজ ইংল্যান্ড সম্পন্ন করতে হবে। পড়াশোনা শেষে সার্টিফিকেট প্রদান করবে ইংল্যান্ডের সাউথ টাইনসাইড কলেজ। শুধুমাত্র বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাসকৃত ছাত্রগণ ভর্তি হতে পারবেন এই বিষয়গুলোতে।
