এখন ব্যবস্থাপনা উন্নয়নের যুগ। আর এই যুগে স্পেশালাইজড ম্যানেজমেন্টের দিকে বিশেষ করে অ্যাভিয়েশন খাতে শিক্ষার্থীরা ডিগ্রি নিতে বেশি আগ্রহী হয় দুটো কারণে; প্রথমত পুরো বিশ্বজুড়ে দ্রুত ক্যারিয়ার গঠন এবং দ্বিতীয়ত উচ্চ আয়ের চাকরি প্রাপ্তির সাথে উন্নত জীবন যাত্রার মান। এটি রয়েছে বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সময়ে চালু হওয়া কোর্সটি সম্পন্ন করলে পাওয়া যাবে বাংলাদেশসহ পুরো বিশ্বজুড়ে অ্যাভিয়েশন খাতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ। আর এই খাতে চাকরিতে শুরুতেই এক থেকে দেড় লাখ টাকা বেতন পাওয়া যায়, যা কয়েক বছরে বেড়ে কয়েক লাখ টাকা হয়ে যায়।
মাত্র এসএসসি বা ‘ও’ লেভেল সম্পন্নকারীরা এই কোর্সটি করতে পারবে। চার বছরে বাংলাদেশের সর্বসমাদৃত ইংলিশ মিডিয়াম শিক্ষা বোর্ড বিটেক এডেক্সেলের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনার্স ডিগ্রি অর্জন করতে পারবে। এক্ষেত্রে ১৮ মাস পর পাওয়া যাবে আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর পর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর পাওয়া যাবে টপ আপ বিবিএ বা বিএসসি। এর পর শুধু বাংলাদেশই নয়, পুরো বিশ্বজুড়ে অ্যাভিয়েশন খাতে ক্যারিয়ার গড়তে ভাগ্যের দুয়ার খুলে যাবে। বাংলাদেশে এই কোর্স করার সুযোগ করে দিচ্ছে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি যাদের প্রধান ক্যাম্পাস উত্তরার এগার নম্বর সেক্টরে দুই নম্বর রোডের চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত। আরও জানতে কথা বলা যাবে ০১৯২৬৯৬৩৬৫৫ এই নম্বরে। এদের প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা এই দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অ্যাভিয়েশনের নানা খাতে চাকরি করছে। যেকোনো সাল থেকে পাস করা শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হতে পারবে। অন্যদিকে এই বিষয়ে শিক্ষা ব্যয় অনেক কম। পক্ষান্তরে যারা এদেশে পড়ালেখা করে দেশের বাইরে গিয়ে চাকরি করতে চায় তাদের জন্যে কোর্সটি অত্যন্ত উপযোগী। এই কোর্সের আরেকটি বিশেষ সুবিধা হলো কোর্সটি সম্পন্ন হওয়ার আগেই বেশিরভাগ শিক্ষার্থীর চাকরি হয়ে যায়।
এর শিক্ষা পদ্ধতি গ্রহণের ধরন অনেক সহজ। যেহেতু সেমিস্টার নিয়মে এর পড়ালেখা করতে হয় কাজেই ফেল করার আশঙ্কা নেই, উপরন্তু সেশনজটও নেই। পক্ষান্তরে প্রতিষ্ঠানটি বিটেক এডেক্সেল সার্টিফিকেট দেয়, যার জন্যে এর মান নিয়ে তেমন প্রশ্ন থাকে না। শিক্ষার্থীরা বিভিন্ন মডিউলে এই কোর্সটি সম্পন্ন করতে পারে। এর মধ্যে অন্যতম শিক্ষণীয় বিষয় হচ্ছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ ও এয়ারলাইন্স এবং এয়ারপোর্ট বিষয়ক জ্ঞান। যেখানে হেলথ, সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, মিটিং কাস্টমার নিডস ইন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, এয়ার ট্রাভেল, এয়ারক্রাফট অপারেশন্স, মার্কেটিং দ্য অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, ই-বিজনেস ফর এয়ারলাইন্স, এয়ারক্রাফট অ্যান্ড এয়ারফিল্ড পারফর্মেন্স, প্রিপারেশন ফর ওয়ার্কিং ইন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, হিউম্যান রিসোর্স ইন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, টিম লিডারশিপ ইন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ফর অ্যাভিয়েশন, ফার্স্ট এইড অ্যান্ড হেলথ ফর অ্যাভিয়েশন, এয়ার কার্গো অপারেশন্স, এয়ারপোর্ট র্যাম্প হ্যান্ডলিং প্রভৃতি শেখানো হয়। অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারে। এ ছাড়া স্বল্পমেয়াদি এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হয়ে পড়ালেখা করতে পারে।
