বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম ক্ষেত্র গার্মেন্টস শিল্পকে আরও এগিয়ে নিতে প্রয়োজন দক্ষ জনবল। এ লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলেছে কলেজ অব ফ্যাশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (সিএফটিএম)। এটি একটি সম্পূর্ণ প্রফেশনাল ও কর্মমুখী শিক্ষাপ্রতিষ্ঠান। অলাভজনক এই কলেজটি বিএমএন থ্রি ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত এবং ট্রাস্টিবোর্ড অ্যাক্ট কর্তৃক নিবন্ধিত। প্রতিশ্রুতিশীল এই কলেজটির পরিচালনা পর্ষদে সভাপতি হিসেবে আছেন হরাইজন ফ্যাশন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর টেক্সটাইল ইঞ্জিনিয়ার মীর মোবাশ্বের আলী। কলেজটির কাণ্ডারী হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মোহাম্মদ নিজামউদ্দিন (এমবিএ)। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশা এবং একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করেছেন। কলেজের বৈশিষ্ট্য :ওয়ারউইক ইউনিভার্সিটি, ইউ কে, এবং জিআইজেড, জার্মানির মনোনীত কনসালটেন্ট হিসেবে সিএফটিএম ৩২টি গামের্ন্টস ফ্যাক্টরিতে দক্ষ জনবল গড়ার কাজে নিয়োজিত। গার্মেন্টস শিল্পে ওর্য়াল্ড ব্যাংকের রেজিস্টার্ড কনসালটেন্ট হিসেবে সিএফটিএম মনোনয়ন পেয়েছে। জিআইজেড, জার্মানির মনোনীত কনসালটেন্ট হিসেবে বিআইএম (বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট) এই সরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন প্রোডাক্টিভিটি ও কোয়ালিটি ম্যানেজমেন্ট মেজর লিন ম্যানু. এই কোর্সের কারিকুলাম, ম্যানুয়াল ও শিক্ষকদের ট্রেনিংয়ের দায়িত্বে নিয়োজিত। সিএফটিএম জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধিভুক্ত একটি কলেজ। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত কানাডার সর্ববৃহত্ বেসরকারি বিদ্যাপীঠ লা-সালে ইন্টারন্যাশনাল কলেজ ও ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে, সিএফটিএম থেকে কোর্স সম্পন্ন করা একজন শিক্ষার্থী খুব সহজেই ক্রেডিট ট্রান্সফার করতে পারবে। এ ছাড়া এখানে পাঠদানে থাকছে আধুনিক শিক্ষা উপকরণের এমএমপি এবং ওএইচপির ব্যবহার ও ভিডিও ক্লিপ প্রদর্শন। আছে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ পর্ব।
শিক্ষার্থীদের জন্য সুবিধা :সিএফটিএম-এ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে ১০ থেকে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ। কলেজটিতে রয়েছে সমৃদ্ধ গ্রন্থাগার, শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ, প্যাটার্ন ল্যাব, সুয়িং ল্যাব, স্যাম্পল রুম এবং ইন্টারনেট সংযোগসহ আধুনিক কম্পিউটার ল্যাব। সিএফটিএম তাদের ক্যাম্পাসে পেশাগত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে সময়োপযোগী কোর্স কারিকুলামের মাধ্যমে পাঠদান করে থাকে। এ বিষয়ে আরও জানা যাবে এই ঠিকানায় : ট্রপিক্যাল রাফা টাওয়ার, বাড়ি-২, রোড নং-১২, সেক্টর-০৬, উত্তরা, হাউস বিল্ডিং বাসস্ট্যান্ড। ফোন : ৮৯১৫৯৯৩, ০১৯১২০৭৩২৫০, ০১৭১০৭৮৬৩৫৮।
কোর্স এবং যোগ্যতা :যেকোনো গ্রুপ থেকে কমপক্ষে জিপিএ ২.৫ পেয়ে এইচএসসি পাস করেছেন এমন শিক্ষার্থীগণ বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানু. টেকনোলজি, নিটওয়্যার ম্যানু. টেকনোলজি, এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৪ বছর মেয়াদি এসব কোর্সে ভর্তি ও এর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যারা ‘ও’ লেভেল বা জিইডি বা শুধু এইচএসসি পাস তাদের জন্য সিএফটিএম গ্র্যাজুয়েট প্রোগ্রাম (জি-সিএফটিএম) চার বছর মেয়াদি, ১২০ ক্রেডিট অথবা হায়ার ন্যাশনাল ডিপ্লোমা প্রোগ্রাম দুই বছর মেয়াদি, ৬০ ক্রেডিট প্রোগ্রামের অধীনে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, এবং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
