স্থপতি আলমগীর জলিল ১৫ বছর আগে স্থপতি ও ডিজাইন তৈরির মহান উদ্যোগ নিয়ে ডিজাইন ইনস্টিটিউট ইন্সপিরেশন ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি স্থাপন করেন।
পড়াশোনা :ইন্সপিরেশনে রয়েছে মালয়েশিয়ার লিমককউং ইউনিভার্সিটি ও ইউকের বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্রেডিড ট্রান্সফারের সুযোগ। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পাসকৃতরা সরাসরি ভর্তি হতে পারবে এই ইনস্টিটিউটে। সেই ক্ষেত্রে এসএসসি ও ও-লেভেল ৪ বছর এবং এইচএসসি বা এ-লেভেল ৩ বছরে গ্র্যাজুয়েশন সম্পন্ন করবে।
ডিজাইন ইন্সপিরেশন :আমাদের দেশে একমাত্র ইন্সপিরেশনে রয়েছে মালয়েশিয়ার বিখ্যাত লিমককউং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর ইউ অ্যান্ড আই অ্যালায়েন্স-এর অধীনে পড়াশোনা করার সুযোগ। পড়াশোনা হবে ইন্সপিরিশনে আর সার্টিফিকেট দিবে লিমককউং ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর ইউ অ্যান্ড আই অ্যালায়েন্স। ইন্টেরিয়র আর্কিটেকচার-ইন্সপিরেশনে রয়েছে ৩ বছর মেয়াদি বিএ ইন ইন্টেরিয়র আর্কিটেকচার ব্যাচেলর ডিগ্রি এবং ২ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইন কোর্স। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় এএএ টাওয়ার, প্লট-৮০, ব্লক-জে, বারিধারা, প্রগতি সরণী, ঢাকা। ফোন :০১৭১১০০৫৯৯৯, ৮৮৩৪৩৫৩।
এই কোর্স শেখানো হয় :একটা বিল্ডিং তৈরি করে দেওয়ার পর মূল নকশায় হাত না দিয়ে কেবল মাত্র ফলস সিলিং, পার্টিশন, সঠিক রঙের ব্যবহারের মাধ্যমে ঘরের একটি নির্দিষ্ট রূপ দেন ইন্টেরিয়র আর্কিটেক্টরা। অর্থাত্ সুদৃশ্য গৃহকোণ, বিল্ডিং, অফিস ও অফিসের আসবাবপত্র পরিকল্পিত, সুসজ্জিত, পরিপাটি ও নান্দনিক দৃশ্যায়নই হলো ইন্টেরিয়র ডিজাইন।
ফ্যাশন ডিজাইন :ফ্যাশন ডিজাইন ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ইন্সপিরেশনের লিমককউং ইউনিভার্সটির অধীনে ৪ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি ইন ফ্যাশন ডিজাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ ১ বছর ও ৬ মাস মেয়াদি ফ্যাশন ডিজাইনে সার্টিফিকেট কোর্স রয়েছে। এই কোর্সে শেখানো হবে টেক্সটাইল ফাইবার অ্যান্ড ইয়ার্ন, ওয়েভিং নিটওয়্যার ও ওভেন ফেব্রিকস, বাটিক, হ্যান্ড এমব্রয়ডারি, ব্লক ডিজাইন ক্রিয়েটিং, মোটিভ ডিজাইন, ইলাস্ট্রেশন, হিস্টোরি অব ফ্যাশন ডিজাইন ইত্যাদি।
গ্রাফিক্স ডিজাইন :এই প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএর ইউ অ্যান্ড আই অ্যালায়েন্স-এর অধীনে রয়েছে ১ বছর ও ৪ মাস মেয়াদি গ্রাফিক্স ডিজাইন কোর্স। এই কোর্সে শেখানো হবে—বেসিক অ্যাপ্লিকেশন কোর্স, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, ফান্ডামেন্টাল অব গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেশন, এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরেল ড্রো, অটো ক্যাড, থ্রিডি, অ্যানিমেশন।
ফার্নিচার ডিটেল অ্যান্ড ডিজাইন :কীভাবে একটি ফার্নিচারকে মাল্টিপারপাসভাবে ব্যবহার করা যায় এবং সেই সাথে সেটি কীভাবে তৈরি করা যেতে পারে, তাতে কোন ধরনের রং ব্যবহারে সুন্দর লাগবে এবং তৈরিতে কোন ধরনের মেটেরিয়াল ব্যবহার করা যেতে পারে তা শেখানো হবে ২ মাসের এই কোর্সটির মাধ্যমে।
