কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশে এখন এমন সব ডিগ্রি বা কোর্সে পড়ার সুযোগ রয়েছে যা সম্পন্ন করতে পারলে আকর্ষণীয় বেতনের চাকরি একরকম হাতের মুঠোয় বলা চলে। বর্তমানে এমনই একটি চাহিদাসম্পন্ন কোর্স বা পড়াশোনার নাম এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং অথবা অ্যারোস্পেস বা অ্যাভিওনিক্স। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোর্স এমন একটি প্রতিষ্ঠানে আপনাকে সম্পন্ন করতে হবে, যাদের আছে সরকারি অনুমোদন, যোগ্য শিক্ষক, উন্নত পরিবেশ, ক্যাম্পাস তথা অবকাঠামো। বিশেষ করে যাদের আছে সংশ্লিষ্ট উন্নত প্রতিষ্ঠানে ব্যবহারিক শিক্ষা বা ইন্টার্নশিপের পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও যোগাযোগ। ওয়ার্ল্ড ব্যাংকের অনুদান প্রাপ্ত সাইক এডুকেশনাল গ্রুপের ‘সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি’ সময়ের এই সেরা কোর্সটি অত্যন্ত সাফল্যের সাথে পরিচালনা করছে।
কোর্সের সময় ও সনদ :এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এএমই) সর্ব মোট চার বছরের কোর্স। ৬ মাস অন্তর মোট ৮ সেমিস্টারে এটি সম্পন্ন হয়। সর্বশেষ ৮ম সেমিস্টারটি হাতে কলমের, অর্থাত্ ব্যবহারিক শিক্ষার জন্য।
ভর্তির যোগ্যতা :এসএসসি বা এইচএসসি উত্তীর্ণ জিপিএ ০৪ বা ৩.৫ প্রাপ্ত ছাত্রছাত্রীরা এ বিষয়ে ভর্তি হতে পারবেন। এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ফোন :৮০৩৩০৩৪, ০১৭৬৭৭১৭০৫০ ও ০১৭৬৭৭১৭০৫৬। অথবা সরাসরি যোগাযোগ :এসআইএমটি, বাড়ি-১, রোড-২, ব্লক-বি, সেকশন-৬, মিরপুর, ঢাকা।
পাঠ পদ্ধতি :কোর্সটি আপনাকে হাতে কলমে শেখাবে বিমান তৈরি করা ও তার ওজন নেওয়া থেকে আকাশে ওড়ার আগ পর্যন্ত সার্বিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজ। এটুকু শেষ করতে পারলেও রয়েছে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ। এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ে মূলত মেশিন তৈরি করা, ডিজাইন উন্নয়ন, উড্ডয়নের আগে ও পরে পরীক্ষা নিরীক্ষা করা, এয়ার ফ্রেম তৈরি বা এয়ারফ্রেম ইঞ্জিন সৃষ্টি করা, এয়ারক্রাফট ও এর আনুষাঙ্গিক যন্ত্রপাতির সংযোগ স্থাপন, উন্নয়ন ও মেরামত করা শেখানো হয়।
সুযোগসুবিধা :শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে বিভিন্ন এয়ারলাইন্সে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের ব্যবস্থাসহ প্রায় শত ভাগ ব্যবহারিক ক্লাসের নিশ্চয়তাসহ প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষকমণ্ডলী, পর্যাপ্ত আধুনিক কম্পিউটার ও ওয়াইফাই নেটওয়ার্কসমৃদ্ধ ৩টি অত্যাধুনিক ল্যাব, লাইব্রেরি ও হোস্টেল সুবিধা। বিশেষ করে এখানে আছে, অত্যন্ত কর্মতত্পর একটি জব প্লেসমেন্ট বিভাগ। যাদের একমাত্র কাজ পাশ করা শিক্ষার্থীদের চাকারি পেতে যাবতীয় সহযোগিতা প্রদান করা।
