কিছু মানুষ আছে যারা সব ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল। এরূপ পরনির্ভরশীলতা একধরনের মানসিক রোগ যা মানুষের বিকাশকে বাধাগ্রস্ত করে এবং পারিপার্শ্বিক সকল মানুষের আস্থা নষ্ট করে। সর্বোপরি পরনির্ভরশীলতা ব্যক্তিজীবনে উন্নতিতে বাধাগ্রস্ত করে। চলুন দেখে নেওয়া যাক আপনার মাঝে পরনির্ভরশীলতার মাত্রা কতটুকু।
১। যেকোনো কাজে আপনি—
ক. নিজ উদ্যোগে বাস্তবায়ন করেন।
খ. অন্যের উদ্যোগে সহযোগিতা করেন।
গ. উদ্যোগও নেন না, সহযোগিতাও করেন না।
২। ঈদ, পূজা অথবা কোনো উত্সবে আপনি—
ক. নিজের বা অন্যের জন্য কেনাকাটা করেন।
খ. পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল থাকেন।
গ. আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি রাখেন।
৩। বন্ধু বা সহকর্মী কোথাও যাচ্ছেন তখন আপনি—
ক. খরচের ব্যাপারটি ভাগাভাগি করেন।
খ. অন্যের উপর নির্ভর করেন
গ. সম্পূর্ণ খরচ একা বহন করেন।
৪। দৈনন্দিন জীবনে সাধারণ কাজকর্মে আপনি—
ক. অন্যের সাহায্য ছাড়া একদম চলতে পারেন না।
খ. অন্যের সাহায্য একদম নেন না।
গ. প্রয়োজনে অন্যের সাহায্য নেন।
৫। নতুন পরিকল্পনা বাস্তবায়নে আপনি—
ক. পরনির্ভরশীলতার কারণে কাজ বন্ধ রাখেন।
খ. যেভাবেই হোক সফল হোন।
গ. আংশিক সফল হোন।
৬। জরুরি প্রয়োজনে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে—
ক. চটপট সিদ্ধান্ত নেন।
খ. দ্বিধায় ভোগেন।
গ. অন্যের পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নিতে পারেন না
৭। পরিবারের খরচ জোগাতে আপনি—
ক. পার্টটাইম কিছু করেন।
খ. কোনো কিছুই করেন না।
গ. দায়িত্ব নিয়ে কাজ করেন।
৮। আত্মীয় বা বন্ধুদের পার্টিতে উপহার দেওয়ার ক্ষেত্রে—
ক. অন্যের উপর নির্ভর করেন।
খ. নিজস্ব আয় থেকে দেন।
গ. বিষয়টি এড়িয়ে চলেন।
৯। অফিস অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে জন-দায়িত্ব পালনে আপনি—
ক. নিজ যোগ্যতা অথবা দক্ষতা প্রয়োগের চেষ্টা করেন।
খ. পুরোপুরি অন্যের উপর নির্ভর করেন।
গ. অন্যের সাহায্য একদম নেন, না।
১০। পরিবার এবং সমাজে আপনি—
ক. নিজের শক্তি এবং সামর্থ্যকে পুরোপুরি কাজে লাগান।
খ. অন্যের উপর নির্ভর করেন।
গ. দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন।
আপনার স্কোর
ফলাফল
০-১০ :আপনি পুরোপুরি পরনির্ভরশীল। আপনার অন্যের উপর নির্ভরশীলতার মাত্রা এতই বেশি যে সমাজে আপনি পরগাছার মতো বেঁচে আছেন। এরূপ পরনির্ভশীলতা আপনার ভেতরের সুপ্ত প্রতিভাকে অবদমিত করে রেখেছে। আপনি ভুলেই গেছেন আপনার ভেতরে কর্মক্ষমতা আছে।
১১-২০ :আপনি স্বনির্ভরও নন আবার পরনির্ভরও নন, মানে স্বনির্ভর হওয়ার পথে অগ্রসর হচ্ছেন।
২১-৩০ :আপনি এতটাই স্বাবলম্বী যে, আপনি সমাজে সম্মানীত এবং অনুকরণীয় ব্যক্তি। সমাজের আর দশটা সাধারণ মানুষও আপনার উপর নির্ভরশীল।
আপনার স্কোর
ক খ গ
১. ৩ ২ ২
২. ৩ ১ ২
৩. ২ ১ ৩
৪. ১ ৩ ২
৫. ১ ৩ ২
৬. ২ ১ ৩
৭. ২ ১ ৩
৮. ১ ৩ ২
৯. ২ ১ ৩
১০. ৩ ১ ২
