তারুণ্যের অন্যলোক

আপডেট : ২১ জুন ২০১৩, ২০:০৫
গ্রন্থনা :সাজেদুল ইসলাম শুভ্র তরুণকণ্ঠ নিয়ে মতামত প্রকাশে সাহায্য নিতে পারেন জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের। তরুণকণ্ঠের বন্ধু হতে লগ ইন করুন www . face book . com / torun . kontho প্রতিদিনের তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্ ০০০০০০ প ড়া র ব ই জিম্বাবুয়ে বোবা পাথর সালানিনি লেখক :মঈনুস সুলতান বইয়ের কথা জিম্বাবুয়েতে কৃষ্ণাঙ্গ শাসন জোরদার হলে বহু শ্বেতাঙ্গকে তাদের জায়গাসম্পত্তি থেকে উত্খাত করা হয়। সে রকম একজন শ্বেতাঙ্গ চাষির পোড়ো বাংলোয় লেখকের দেখা হয় বিলাতের মেয়ে, খানিকটা খ্যাপা প্রকৃতির ব্লুসমের সঙ্গে, যে তার ছেলের লেখাপড়া, ছবি আঁকা ও ভরণপোষণের জন্য নিরন্তর কাজ করে চলেছে এবং আত্মরক্ষা করে নিজেরই আঁকা আত্মপ্রতিকৃতি বিক্রি করছে চড়া দামে। কেন পড়বেন :একজন ভিনদেশি পর্যটকের চোখে দেখা ছোট ছোট খণ্ডচিত্র দিয়ে সাজানো হয়েছে জিম্বাবুয়ে বোবা পাথর সালানিনি বইটি। প্রচলিত ভ্রমণকাহিনির মতো না লিখে লেখক ভিন্ন ভিন্ন শিরোনামে ভাগ করে এর বিভিন্ন সময়ের অভিজ্ঞতা বর্ণনা করেছেন বইটিতে। ০০০০০০ দে খা র ছ বি অ্যান্টিট্রাস্ট ছবির কথা :ওপেনসোর্স জগতের সাথে অর্থলোলুপ প্রযুক্তি ব্যবসায়ীদের দ্বৈরথ, জ্ঞানকে কুক্ষিগত করে রেখে বিত্তের জন্য মানুষ, একদল নামীদামি প্রভাবশালী তথাকথিত সফ্টওয়্যার জায়ান্টরা যে কতটা পিশাচ আর বিবেকবর্জিত হতে পারে, ছবিটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। একদল অসম্ভব প্রতিভাবান তরুণ কম্পিউটার প্রোগ্রামার। যারা মুক্তসোর্সে বিশ্বাসী, বিশ্বাসী জ্ঞানকে পুরো পৃথিবীটার জন্য উন্মুক্ত করে দিতে বিশ্বাস আর অবিশ্বাসের খেলার চমত্কার একটি ছবি—‘অ্যান্টিট্রাস্ট’। কেন দেখেবেন :ছবিটার কনসেপ্টটা অসাধারণ, অনেকটাই কম্পিউটার জগেক নিয়ে। ক্যাটেগরি হিসেবে এটি থ্রিলার টাইপ ছবি, যে কারোরই ভালো লাগবে। ০০০০০০ গু ণী জ ন আতিকুল হক চৌধুরী দেশের বিশিষ্ট নাট্যকার ও টেলিভিশন-ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী ১৯৩১ সালের ১৫ ডিসেম্বর বরিশালের বিখ্যাত উলানীয়া জমিদার বাড়িতে জন্ম নেন। ১৯৬০ সালে রেডিও পাকিস্তানে যোগ দেওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৬৬ সালে যোগ দেন বাংলাদেশ টেলিভিশনে। বিটিভিতে তিনি অসংখ্য সেরা নাটক উপহার দেন। সর্বশেষ তিনি বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক ছিলেন। বাংলা একাডেমী পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বিটিভির সেরা প্রযোজকসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। ‘দুরবিন দিয়ে দেখুন’, ‘নীলনকশার সন্ধানে’, ‘সুখের উপমা’, ‘বাবার কলম কোথায়’সহ অসংখ্য সৃষ্টিশীল নাটকের জন্ম দিয়েছেন আতিকুল হক চৌধুরী। গুণী এই ব্যক্তিত্ব গত ১৭ জুন আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে। ০০০০০০ ফ্যা শ ন সানগ্লাস তারুণ্যের ফ্যাশনে সানগ্লাস বা রোদচশমা। প্রখর রোদে একটা ভালো রোদচশমা চোখকে অনেকটাই আরাম দিতে পারে। এটা শুধু রোদ থেকে চোখকে রক্ষা করে না, বরং চোখের চারপাশে সহজে বলিরেখা পড়তে দেয় না। দিনের বেলায় বাইরের বেশি আলো থেকে চোখকে সুরক্ষা দিতে সানগ্লাস ব্যবহার অবশ্যই ভালো। এ ছাড়া মোটরসাইকেল আরোহী ও যারা অধিক সময় বাইরে চলাফেরা করেন তাদের জন্যও সানগ্লাস ব্যবহার উপকারী। আর প্রয়োজনের পাশাপাশি মুখের গড়নের সঙ্গে মানানসই রোদচশমা তো এখন ফ্যাশন ট্রেন্ড। স্কুল-কলেজপড়ুয়া কিংবা চাকরিজীবী সবার চোখেই রোদচশমা। সানগ্লাস যে একজনের শুধু সৌন্দর্য বাড়িয়ে দেয় তা কিন্তু না, রাস্তাঘাটের ধুলাবালি থেকে চোখকে সুরক্ষিত রাখে। যদিও এখন চোখের সুরক্ষার চেয়ে ফ্যাশনটাই বড় কথা। এ জন্য বাজারের চশমার দোকানগুলোয় পাওয়া যায় হাজার রকমের ডিজাইন করা বাহারি সব সানগ্লাস।