তারুণ্যের ডট কম

আপডেট : ২১ জুন ২০১৩, ২০:০৫
গ্রন্থনা : প্রাঞ্জল সেলিম গেম কর্নার জেরেমি লিন মার্কিন যুক্তরাষ্ট্রে বাস্কেটবল খেলা। নিউ ইয়র্কের ‘নিক্স’-রা লস অ্যাঞ্জেলেসের ‘লেকার’-দের হারাল ৯২-৮৫ পয়েন্টে। তাইওয়ানের মানুষ টেলিভিশনে সেই খেলা দেখল। রাজধানী তাইপেই-এর একটি মল-এ সুবিশাল স্ক্রিনে খেলাটা দেখানো হচ্ছিল। সেই স্ক্রিনের সামনে শ পাঁচেক ফ্যানের ভিড়। কারণ, নিক্সদের এক খেলোয়াড়, যার নাম জেরেমি লিন। ওই খেলায় সে একাই ৩৮ পয়েন্ট এবং সাতটি অ্যাসিস্ট করে, লেকারদের কোবি ব্রায়ান্টকে ম্লান করে দিয়ে। এই নিয়ে পর পর চারটি খেলায় লিন ২০-এর বেশি পয়েন্ট করল। এখন নিক্সদের স্টার্টিং পয়েন্ট গার্ড পজিশনে লিন ছাড়া অন্য কাউকে ভাবাই যায় না। লিনের বাবা-মা সত্তরের দশকে তাইওয়ান ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দেন। লিনের জন্মই সেদেশে। কিন্তু তাইওয়ানিদের চোখে সে তাইওয়ানি, সে এনবিএর প্রথম তাইওয়ানি-মার্কিনি প্লেয়ার। কেননা মেইনল্যান্ড চায়নার মতো তাইওয়ানের তো আর ও রকম স্পোর্টস স্টারদের ছড়াছড়ি নেই। কাজেই আন্তর্জাতিক মঞ্চে কোনো তাইওয়ানি বংশোদ্ভূত খেলোয়াড় নাম করলেই তাদের রোমাঞ্চ হয়, ‘লিনস্যানিটি’ দেখা দেয়। এই তরুণ স্টার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://www.jlin7.com/ ০০০০০০ জানার দুনিয়া গ্রাফিক্স হুড প্রচলিত মেন্যুর বদলে হেডআপ ডিসপ্লে বা হুড যোগ হচ্ছে লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টুতে। এতে ইউজার ইন্টারফেস হিসেবে মাউসের পরিবর্তে কিবোর্ড ব্যবহার করেই হুড চালানো যাবে। এ অ্যাপ্লিকেশনে মেন্যু খোঁজার পরিবর্তে ব্যবহারকারী অনুমান করে তার প্রয়োজনীয় কমান্ডটি টাইপ করলেই বেছে নেওয়ার সুযোগ থাকবে। উবুন্টু প্রতিষ্ঠাতা মার্ক শাটলওর্থ সম্প্রতি তার ব্লগে হুড (এইচইউডি) বক্স বিষয়ে তথ্য দিয়েছেন। শাটলওর্থ-এর মতে এটি স্মার্ট এবং ব্যবহারবান্ধব কারণ এতে কাজ হয় দ্রুত। চলতি বছরের এপ্রিলে উবুন্টু অপারেটিং সিস্টেমে চালু হবে হুড। আরও জানতে ভিজিট করুন :http://dougneubauer.com/mhccguide/ সাইটে। ০০০০০০ পড়াশোনা ড্রপবক্স যারা এখনও জানে না ড্রপবক্স কী কিংবা এর সুবিধাই বা কী তাদের জন্য বলছি। এটি একটি অনলাইন ব্যাকআপ স্টোর, যেখানে আপনি আপনার যেকোনো প্রয়োজনীয় ফাইল (যেমন—ছবি, ডকুমেন্ট, পিডিএফ, অডিও ইত্যাদি) আপলোড করে রাখতে পারবেন এবং যেকোনো পিসি থেকে অনলাইনে তা এক্সেস করতে পারবেন। তবে এটুকুই শুধুমাত্র এর বিশেষত্ব নয়। এর বিশেষত্ব হচ্ছে এটি ব্যবহার করা একদম সহজ। আপনি যদি এটি ব্যবহার করতে চান তাহলে এই লিংকটিতে ক্লিক করে প্রথম টুলসটি ডাউনলোড করে নিন। এটি মাত্র ১৭ মেগাবাইট। তবে কিছু শর্ত পূরণ সাপেক্ষে তা বাড়ানোও যাবে। খোঁজ নিতে, www.dropbox.com সাইটটি ভিজিট করুন। ০০০০০০ রেড কার্পেট ম্যাট ডেমন একজন মার্কিন অভিনেতা ও চিত্রনাট্যকার। গুড উইল হান্টিং চলচ্চিত্রের জন্য তিনি সেরা মূল চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার জেতেন এবং একই ছবিতে মূল চরিত্রাভিনেতা হিসেবে অস্কারের মনোনয়নও পেয়েছিলেন। ১৯৯৭ সাল থেকে তিনি জনপ্রিয়তা অর্জন শুরু করেন এবং হলিউডের সেরা অভিনেতার কাতারে নিজেকে সামিল করতে সমর্থ হন। ব্যক্তিগত জীবনে তার সাথে রয়েছেন তার স্ত্রী লুসিয়ানা বোজান বারোসো, এক কন্যাসন্তান ও বোরোসোর আগের পক্ষের এক কন্যাসন্তান। তিনি সর্বকালের সফলতম ২৫ জন হলিউড অভিনেতার তালিকায় অন্যতম এবং চলচ্চিত্রে তার অবদানের জন্য বেশকিছু পুরস্কার জিতেছেন। ডেমন বেশকিছু দাতব্য সংস্থার সাথেও জড়িত, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়ান ক্যাম্পেইন ও এইচ২ও আফ্রিকা ফাউন্ডেশন। তিনি সবচেয়ে বেশি আলোচিত ‘দ্য বোর্ন আলটিমেটাম’-এ জেসন বোর্ন চরিত্রের জন্য। ডেমনের জন্ম হয়েছিল ম্যাসাচুসেটসের কেমব্রিজে। তার পিতা কেন্ট টেলফার ডেমন ছিলেন শেয়ার ব্যবসায়ী, রিয়েল এস্টেট ব্যবসার দালাল ও কর প্রস্তুতকারী এবং মা ন্যান্সি কার্লসন-পেইজ ছিলেন লেসলি ইউনিভার্সিটির প্রাথমিক শিশু শিক্ষা অধ্যাপক। তার সম্পর্কে আরও জানতে :http://mattdamonfan.org/