বাণিজ্য বিরোধ নিরসনে চীন-ইইউ আলোচনা শুরু

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:০৩
ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার জানিয়েছে, তারা চীনের সাথে মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু করেছে। এতে তাদের মধ্যে সৌর প্যানেল ও অন্যান্য পণ্য নিয়ে সৃষ্ট বিরোধের বিষয়ে আলোচনা হতে পারে। বিরোধের ফলে সৃষ্ট উত্তেজনায় দেশ দুটির বাণিজ্য যুদ্ধের ঝুঁকি দেখা দিয়েছে। এক ই-মেইল বার্তায় ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র উইলিয়াম ফিনগে¬টন বলেন, চীনের বাণিজ্য মন্ত্রী গাও হুচেং এবং ইইউ’র বাণিজ্য কমিশনার কারেল ডি গুচ যৌথ অর্থ ও বাণিজ্য কমিশনের বৈঠকে যোগ দেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শেন দানিয়াং এ সপ্তাহে সাংবাদিকদের বলেন, এ আলোচনায় সৌর প্যানেল বাণিজ্য নিয়ে সৃষ্ট বিরোধসহ দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে গত বছর ঘটে যাওয়া বিভিন্ন বিষয় গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হবে। এছাড়াও এসব সমস্যা কিভাবে সমাধান করা যায় বৈঠকে তা নিয়ে আলোচনা করা হবে।