কমলগঞ্জের লাঘাটা নদীতে বেড়া উচ্ছেদ

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:০৬
উপজেলার লাঘাটা নদীর পতনঊষার ইউনিয়ন এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালত বাঁশের খাটি উচ্ছেদ অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, লাঘাটা নদীতে ব্যাপকহারে দীর্ঘদিন যাবত্ বাঁশের খাটি (বেড়া) দিয়ে একটি মহল মাছ শিকার করে আসছিল। ফলে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এ অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে লাঘাটা নদীর শ্রীরামপুর ও গোপীনগর এলাকা থেকে ছোট-বড় ১০টি বাঁশের বেড়া অপসারণ করেন। এ সময়ে উপজেলা মত্স্য কর্মকর্তা মো. আসাদউল্লা, পতনউষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, সদস্য নারায়ণ মল্লিক উপস্থিত ছিলেন।