রকমারি আমের মধ্যে স্বাদে, গন্ধে ও বর্ণে লক্ষণভোগের স্থান উন্নতজাতের মধ্যে অন্যতম। কিন্তু সুনির্দিষ্টভাবে এই আমের কোন নাম নেই। অথচ ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায় লক্ষণভোগ আম শ্রেষ্ঠ আম হিসাবে পরিচিত। উন্নতজাতের আমের মধ্যে বহুল প্রচলিত আমগুলো হল, ক্ষীরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ, ফজলি, মল্লিকা, বৃন্দাবনী, সূর্যপুরি, কিষাণভোগ, কুয়াপাহাড়ি, গৌড়জিত প্রভৃতি। এ ছাড়া আরও সুস্বাদু আম রয়েছে। কিন্তু এসব আম ভোক্তার কাছে খুব বেশি পরিচিত নয়। এই গুলিও গুটি আম হিসাবে পরিচিত। বাজারে এসব আমের দাম কম। লক্ষণভোগ আমের রং, আকৃতি, গুণ, স্বাদ উত্তমের জন্যই ভারতের জাতীয় আম উত্সবে সেরা আম হিসাবে বিচারকদের স্বীকৃতি পায়। চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুরের বাগানগুলোতে কিছু কিছু লক্ষণভোগের গাছ রয়েছে। তুলনামূলকভাবে প্রতিবছর সেই গাছগুলোতে লক্ষণভোগ আম আসে। গোপালভোগ, ক্ষীরসাপাত, ল্যাংড়া, কুয়াপাহাড়ি, কিষাণভোগ প্রভৃতি আমের মিষ্টতা বেশি থাকায় সাধারণত ডায়াবেটিকস রোগীরা এসব আম খাওয়া থেকে বঞ্চিত হন। অপরদিকে লক্ষণভোগ আমে রং, আকৃতি, গুণ ও স্বাদ একই রকম হওয়ায় এবং মিষ্টতা কম।
