দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশী যুবক দুর্লভ (২৬) ও শাবাজ আলী (৩০) নামে ২ বাংলাদেশী যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুর্লভ দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউপির ঠাকুরপাড়া এলাকার ইয়ার মণ্ডলের ছেলে। আর শাবাজ আলীর বাড়ি উপজেলার আল্লারদর্গা এলাকায়। এদের ফেরত চেয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হলেও তাদের ফেরত না দিয়ে গতকাল শুক্রবার ভারতীয় কারাগারে প্রেরণ করেছে বিএসএফ।
