বড়াইগ্রামে ৭ লাখ টাকার ফরমালিনযুক্ত আম আটক

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:১৫
বড়াইগ্রাম উপজেলার আগ্রাণে বুধবার ফরমালিন মিশ্রিত এক ট্রাক আম আটক করে তা বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত আমের বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। বড়াইগ্রাম থানার এসআই জাকির হোসেন জানান, বুধবার ভোরে উপজেলার আগ্রাণে ফরিদুল ইসলামের আম বাগানে ফজলী আমে ফরমালিন মেশানোর সময় স্থানীয় লোকজন বাধা দেয়। পরে আমের ক্রেতা গুরুদাসপুর উপজেলার জুমাইনগর গ্রামের আফজাল হোসেন আমগুলো ট্রাকযোগে ঢাকায় নেয়ার পথে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ আটক করে।