মুন্সীগঞ্জের শ্রীনগরের কামারগাঁও মুক্তিযোদ্ধা ক্লাব ও মুক্তিযুদ্ধ জাদুঘরের দেয়ালের অঙ্কিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ধারালো অস্ত্র দিয়ে বিকৃত করাসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির অবমাননা হয় এমন স্থানে গরু-ছাগলের অস্থায়ী হাটের সাইনবোর্ড টানানোসহ নানা ধরনের বিষয় নিয়ে জাদুঘরটির মর্যাদাহানী হতে চলেছে। এসব বিষয় নিয়ে থানায় জিডি হয়েছে। গত ডিসেম্বরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির অবমাননা নিয়ে স্বররাষ্ট্র মন্ত্রণালয়ে দরখাস্ত হয়েছে। এর প্রেক্ষিতে শ্রীনগর সার্কেলের এএসপি মিয়া কুতুবুর রহমান চৌধুরী তদন্ত করে রিপোর্ট দিয়েছেন। রিপোর্টে তিনি উল্লেখ করেছেন ওখানে গরু-ছাগলের হাট কোন দিনই ছিল না। এঘটনায় শ্রীনগর থানার এসআই আহম্মদ আলী মোল্লা বাদী হয়ে ৮ জনকে আসামি করে মামলা করেছেন। মামলা নং ২৮, তারিখ ২৬/০৫/২০১৩ ইং। এই মামলায় সিরাজ বেপারী নামের একজন গ্রেফতার হলেও বাকী ৭ জন ওই মামলার সাক্ষীদের হুমকি অব্যাহত রেখেছেন। এব্যাপারে সাক্ষী মোঃ রফিকুল ইসলাম ও কামাল বেপারী এবং বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খোকন থানায় ডায়েরী করেছেন।
