বিশ্বনাথে শাহওলী হাডুডু টুর্নামেন্ট শুরু

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:৩৬
সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠানরত ‘২য় শাহওলী খন্দকার (র.) হাডুডু টুর্নামেন্টে গতকাল শনিবারের খেলায় ফুটন্ত গোলাপ বিশ্বনাথ আয়েশা আক্তার স্পোর্টিং ক্লাব সদুরগাওকে এবং সাব্বির সেপার্টিং ক্লাব পশ্চিম শ্বাসরাম বিশাল ব্যবধানে ঘোষগাঁওকে হারায়। শাহওলী খন্দকার (র.) সমাজকল্যাণ সংস্থা পশ্চিম শ্বাসরামের উদ্যোগে উপজেলার শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। গত বৃহস্পতিবার বিকালে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা টুর্নামেন্টের উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি মো. কছির আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুটি মিয়া, নূরুল হক লেচু, ইউপি সদস্য ডাক্তার আছাবউদ্দিন আসকির, ক্রীড়ানুরাগী ফয়জুল ইসলাম, মকবুল আলী, বাবুল মিয়া, সফিকুল ইসলাম শফিক, খেলা পরিচালনা কমিটির সদস্য শাহজাহান আহমদ শিশু, মিনহাজুর রহমান প্রমুখ। খেলা পরিচালনায় আছেন হেলালউদ্দিন।