সোনার বাংলা ক্রীড়া চক্রের কাছে হেরেও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব। পয়েন্ট টেবিলে আগেই শীর্ষে থাকা এই দলটির পয়েন্ট ২৩। তবে ঢাকা রয়েল ক্রিকেটার্সের পয়েন্টও সমান হওয়ায় ফিয়ার ফাইটার্সের পাশাপাশি এই দলটিও দ্বিতীয় বিভাগে উঠেছে।
গতকাল শুক্রবার তৃতীয় বিভাগ ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে সোনার বাংলা ক্রীড়া চক্র ৮ উইকেটে ফিয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবকে হারায়।
