আইপিএলের ফাইনাল আজ

আপডেট : ১১ মে ২০১৯, ২১:৪০

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল আজ। মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। শুক্রবার বিশাখাপত্তমে দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাই  ছয় উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে উঠেছে। দিল্লি প্রথমে ব্যাট করে নয় উইকেট হারিয়ে করে ১৪৭ রান। ঋশাব পান্ত সর্বোচ্চ ৩৮ রান করেন। দুইটি করে উইকেট নেন চাহার, হরভজন, জাদেজা ও ব্রাভো। জবাবে মাত্র চার উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই। দুই ওপেনার ফাফ ডু প্লেসি (৩৯ বলে ৫০) ও শেন ওয়াটসনের (৩২ বলে ৫০) ঝড়ো ফিফটি ধোনির দলের জয়ের ভিত গড়ে দেয়। উদ্বোধনী জুটিতে এ দুইজন ৮১ রান যোগ করেন। এরপর আম্বাতি রাইডু ২০ রানে অপরাজিত থাকেন।