জেলার চৌদ্দগ্রামে গতকাল শুক্রবার সকালে ঘুমের ব্যাঘাত ঘটায় পাষণ্ড পিতা তিন মাস বয়সী কন্যাকে হত্যা করেছে। তার নাম মাহিয়া আক্তার মহিমা। পিতা আবদুল মমিন পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুন্সিরহাট ইউনিয়নের পেঁছাইমুড়ি গ্রামের সিএনজি চালক আবদুল মমিন গত বৃহস্পতিবার গভীর রাতে ঘুমাতে যান। মেয়ে মহিমা গতকাল সকালে কান্নাকাটি শুরু করলে মমিনের ঘুমের ব্যাঘাত ঘটে। এতে সে ক্ষিপ্ত হয়ে মহিমাকে আছাড় দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। উল্লেখ্য, গত ১৭ মার্চ মহিমার জন্মের পর পিতা আবদুল মমিন তাকে হাসপাতালের আয়ার কাছে বিক্রি করে দেয়। মা সেলিনার বিরোধিতার কারণে পরে আয়া মহিমাকে ফেরত দিতে বাধ্য হয়।
