নগরীর কাউনিয়া প্রধান সড়ক (লোকনাথ মন্দির সংলগ্ন) এলাকায় যুবলীগ কর্মী বিদ্যুেক কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত এলোপাতাড়ি তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা বিদ্যুেক উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। নাজিরপুল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে বলে বিদ্যুতের পরিবার আশংকা করছে।
