সিটি নির্বাচন আগামীর ‘সুনিশ্চিত সংকেত’ নয়

আপডেট : ২১ জুন ২০১৩, ২৩:১৪
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জয়ের ব্যাপারে অতি আত্মবিশ্বাসই চার সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিতদের জন্য বিপরীত ফল বয়ে এনেছে। জেতার আগেই জিততে গিয়ে আমরা হেরে গেছি। আমাদের অতি আত্মবিশ্বাস, একটা ফাঁদ ছিল। যারা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলকে আগামী জাতীয় নির্বাচনের ‘সুনিশ্চিত সংকেত’ মনে করে উল্লাস প্রকাশ করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। জাতীয় নির্বাচনেও তারাই ক্ষমতায় আসবেন, এমনটা ভাবার সময় আসেনি। গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ মিলনায়তনে মাস্টারদা’ সূর্যসেন হলের পুনর্মিলনীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।