গোপালগঞ্জের মুকসুদপুরে স্থানীয় প্রশাসন ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে ঝুঁকিপূর্ণ এবং ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সীলগালা করে দিয়েছে। মুকসুদপুরে ১২৮টি সরকারি এবং ৬১টি রেজি: প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মোট ১৮৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ভবনে নিয়মিত পাঠদান চলেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১৮টি ঝুঁকিপূর্ণ চিহূিত প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো হলো উপজেলার ৯৪ নং দক্ষিণ গোয়ালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭০ নং বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২২ নং ভাণ্ডারিয়া রেজি: প্রাথমিক বিদ্যালয়, ৩৫ নং ইন্দুহাটি রেজি: প্রাথমিক বিদ্যালয়, ৩৮ নং ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২ নং দখলুয়ার রেজি. প্রাথমিক বিদ্যালয়, ৪০ নং দক্ষিণ বেদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৪ নং বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ নং চকমাঝিগাতী রেজি: প্রাথমিক বিদ্যালয়, ১১২ নং পূর্ব লওখাণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১৩ নং লখাণ্ড জিরাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অধিক ঝুঁকিপূর্ণ ৭টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সিলগালা করা হয়েছে। সেগুলো হলো ৪২ নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬১ নং আইকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০৭ নং ভাজন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১৯ নং তপারকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২৮ নং পশ্চিম কৃষ্ণাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৪ নং বিশারবাগ বাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০১ নং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়া জানান, সরেজমিন পরিদর্শন করে অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় উপজেলার ৭টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সিলগালা করা হয়েছে।
