সীমান্তের ওপারে বাংলাদেশী খুন

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:০৬
সুনামগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়া সন্ত্রাসীরা এক বাংলাদেশিকে হত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোঃ আবুল হাসেম নামের ঐ ব্যক্তিকে খাসিয়ারা খুন করে লাশ সীমান্তের ৪ কিলোমিটার দূরের বড়ছড়া থানার একটি এলাকায় রেখে যায়। শুক্রবার বিকাল পর্যন্ত লাশ ভারতের বড়ছড়া থানা পুলিশের হেফাজতে রয়েছে। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আজিমপুর গ্রামের আবুল হোসেন ৮ বছর আগে ভারতের বড়ছড়া থানা এলাকায় বিয়ে করেন। সে তাহিরপুর সীমান্ত দিয়ে গোপনে ভারতে শ্বশুরবাড়ি যাতায়াত করতো। বৃহস্পতিবার খাসিয়ারা তাকে হত্যা করে সীমান্তের ৪ কিলোমিটার দূরে ভারতীয় এলাকায় রেখে যায়। বিএসএফ লাশটি উদ্ধার করে বড়ছড়া থানায় হস্তান্তর করে। বিজিবির ৮ রাইফেল ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মাকসুদুল হক জানান, ‘অফিসিয়ালি লাশ আনার জন্য পত্র যোগাযোগ হয়েছে।