বিএনপি ও যুবদলের বিক্ষোভ সমাবেশ

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:০৯
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার বিএনপি ও যুবদল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। চাঁপাইনবাবগঞ্জ যুবদল সকাল ১১ টায় শহরের গ্রীণভিউ স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নিউমার্কেটের সামনে পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি ওবায়দুল পাঠান, সাধারণ সম্পাদক তবিউল ইসলাম তারিফ, যুবনেতা সোহেল, ছাত্র নেতা আব্দুর রহমান অনু, আব্দুস সালাম। মাগুরা বিএনপির দু’গ্রুপ পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জেলা বিএনপির উদ্যোগে শহরের ইসলামপুর পাড়া দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শেষে মধুমতি সিনেমা হলের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ, সাধারণ সম্পাদক আলী আহম্মদ, সহ-সভাপতি মনোয়ার হোসেন খান। অপর গ্রুপের পক্ষ থেকে সদর উপজেলা বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল ও কদমতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন এ্যাড. সাহেদ হাসান টগর, এ্যাড. সাখাওয়াত হোসেন, আলমগীর হোসেন, কুতুবউদ্দিন প্রমুখ। ঠাকুরগাঁও সদর থানা বিএনপি বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সাল আমিন, তোজাম্মেল হক তাজু,সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের আহবায়ক মহেবুল্লাহ আবু নূর, সদস্য সচিব মাহাবুব হোসেন তুহিন, ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবু প্রমুখ। শ্রীপুর(মাগুরা) উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব খোন্দকার আব্বাসউদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুন্সী রেজাউল করিম, শ্রীকোল ইউনিয়ন বিএনপির সভাপতি খান রোস্তম আলী ও উপজেলা ছাত্রদলের আহবায়ক বাবলু মিয়াসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। মীর্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা বিএনপির মিছিল শেষে সুবিদখালী কলেজ রোড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ শাহবুদ্দিন নান্নু, অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, এস.এম আহসানুল্লাহ পিন্টু ও মোঃ মোবারক আলী মুন্সি প্রমুখ। নাগরপুর (টাঙ্গাইল) উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এডভোকেট গৌতম চক্রবর্তী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এমএ ছালাম, আহাম্মদ আলী রানা প্রমুখ। বিএনপি’র অপর গ্রুপ সদর বাজারে উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নুরু, জাসাসের সভাপতি মো. নিয়ামত আলী সুইট, তাঁতী দলের সভাপতি মো. দেলোয়ার হোসেন, যুবদল নেতা আলতাব হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আরিফুল ইসলাম নবা, যুবদল নেতা নাজমুল হক স্বাধীনসহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভেড়ামারা (কুষ্টিয়া) দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ হয়। বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এড. তৌহিদুল ইসলাম আলম, ইয়াছিন আলী, আবু দাউদ, আমজাদ হোসেন ডাবলু, বশির উদ্দিন বাচ্চু, জানবার হোসেন, বদরুজ্জামান বাদল, রশিদুল ইসলাম প্রমুখ। দশমিনা (পটুয়াখালী) উপজেলা বিএনপি’র মোল্লাপট্টি অস্থায়ী কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন শাহ আলম প্যাদা, ফখরুজ্জামান বাদল, হুমায়ুন কবির মিলন, জহিরুল ইসলাম, সোহেল জোমাদ্দার ও শাকুর প্রমুখ। অপরদিকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে যুবদলের অস্থায়ী কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য দেন জেলা সদস্য প্রভাষক আমীনুল হক, আলীম তালুকদার, যুবদলের সহ-সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কেএম শামীম, এইচ এম কবির প্রমুখ। ভালুকা (ময়মনসিংহ) দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভালুকা পুরাতন বাজার ঈদগাহ মাঠে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা বিএনপি’র সভাপতি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আবুল হাসেম, আনোয়ার উদ্দিন আহাম্মেদ, মজিবুর রহমান মজু, আবুল কালাম আজাদ, আজমল হোসেন ফারুক, রুহুল আমীন, সিরাজুল ইসলাম ঢালী, হাসিনা তালুকদার, ডলি আক্তার, এডভোকেট উসমান গনি মল্লিক মাখন, রকিবুল হাসান রাসেল, মতিউর রহমান মিল্টন, কাইসার আহাম্মেদ কাজল, মাসুদ রানা প্রমুখ। চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা বিএনপি’র সেক্রেটারি সাজেদুর রহমান মোল্লা হিরনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আবুল খায়ের চেয়ারম্যান, ওহিদ উল্লাহ ভুঁইয়া, আবু বক্কর ছিদ্দিক, এয়াকুব আলী, খোন্দকার মীর হোসেন, যুবদল নেতা মুন্সি জামাল, নাজমুল হক, জহির উদ্দিন, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম ছুট্টু, শামীম প্রমুখ।