উপজেলায় ৩৮টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদান বিঘ্নিত হচ্ছে। ইতিমধ্যে ৩টি বিদ্যালয় ভবনকে পরিত্যক্ত হিসেবে সীলগালা করেছে। বাকিগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সে ভবনগুলো ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণাকৃত বিদ্যালয় সমূহ পাঠদানের ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীরা খোলা আকাশে বসে পাঠদান করছে। বৈদ্যনাথ, জামাদারের চর, বামনডাঙ্গা বালিকা, কঞ্চিবাড়ি হামিদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সব চাইতে বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় এই সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে পাঠদান গ্রহণ করছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার অধিকারী জানান, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের ভবনগুলো অপসারণ করে দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র দেয়া হয়েছে।
