ভেড়ামারায় পথের গায়কদের যাত্রা শুরু

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:১০
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর মহারাজপুরে গত শুক্রবার অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাসের পরিকল্পনায় এবং পরিচালনায় কুষ্টিয়া জেলার গ্রাম বাংলার অবহেলিত ও অ-প্রশিক্ষণপ্রাপ্ত পথের গায়কদের নিয়ে যাত্রা শুরু করেন। পথের গায়কদের প্রশিক্ষণ প্রদান করবেন বিশিষ্ট সংগীত শিল্পী ও কুষ্টিয়ার কৃতী সন্তান এস আই টুটুল, ক্লোজ আপ ওয়ান তারকা সালমা খাতুন, শিবলী সাদিক, ডাঃ ফারাহ ও বায়জিদ। পথের গায়কদের নিয়ে যাত্রা উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ লোটাস। এসময় আরো উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিল্পীবৃন্দ।