গতকাল শনিবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলার চরগোয়ালপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের দু’টি ঘর, আসবাবপত্র, ধান, চালসহ ১টি গরু, ৪টি ছাগল ও বেশকিছু হাঁস, মুরগী আগুনে পুড়ে গেছে। এতে দু’লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, ওইদিন রাত ১২টার দিকে গোয়াল ঘরে রাখা মশার কয়েল হতে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের শব্দে পরিবারের লোকজন জেগে উঠে দেখে চারিদিকে দাও, দাও করে আগুন জ্বলছে। তখন তাদের আর্তচিত্কারে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে ঘর-বাড়ী, গরু, ছাগল, ধান, চালসহ যাবতীয় মালামাল ভস্মিভূত হয়ে যায়।
