সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:১৩
মেহেরপুরে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা ছাত্র শিবিরের উদ্যোগে গতকাল শনিবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মেহেরপুর সরকারি কলেজ পাড়ায় অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শেখ এনামুল কবির। কালীগঞ্জে ১১টি হাত বোমা উদ্ধার ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহের কালীগঞ্জ নতুন বাজার থেকে ১১টি হাত বোমা উদ্ধার করেছে র্যাব। শুক্রবার রাতে বোমা গুলো উদ্ধার করা হয়। র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার হামিদুল হক জানান, বোমাগুলো বাজারের একটি পরিত্যক্ত দোকানের ভেতর রেখে ছিল দুর্বত্তরা। বোমাগুলো উদ্ধার করে কালিগঞ্জ থানা হেফাজতে দিয়েছে। নন্দীগ্রামে মহিলা ডিগ্রী কলেজ এবারও শীর্ষে নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া নন্দীগ্রাম মহিলা ডিগ্রী কলেজ এবারও শীর্ষে রয়েছে। ২০১১ সালের ডিগ্রী পরীক্ষার ফলাফলে বগুড়া জেলার বেসরকারী ডিগ্রী কলেজের মধ্যে নন্দীগ্রাম মহিলা ডিগ্রী কলেজের পরীক্ষার্থীনিরা ফলাফলে শীর্ষ স্থান লাভ করেছে। তারাগঞ্জে “তারার আলো”র যাত্রা শুরু তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ তারাগঞ্জ থেকে ‘তারার আলো’র শুভ যাত্রা শুরু হয়েছে। শুক্রবার রংপুরের তারাগঞ্জ উপজেলা থেকে প্রথম সাপ্তাহিক তারার আলো’র পত্রিকার প্রকাশের উদ্বোধন করেন যৌথভাবে উপজেলার পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান। পত্রিকাটি শুভ উদ্বোধন উপলক্ষে পত্রিকার কার্যালয়ে ওই দিন সকাল ৮টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পত্রিকার প্রকাশক ও সম্পাদক খবির উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আলমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান। সিংড়ায় চিকিত্সক সম্মেলন সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়া চিকিত্সক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশ মেডিক্যাল সেন্টারে শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড-এর উদ্যোগে পল্লী চিকিত্সকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। কোম্পানীর বিভিন্ন পণ্য সম্পর্কে আলোচনা করেন রিজিওনাল সেলস ম্যানেজার এসএম ইমতিয়াকুল আলম তালুকদার। উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মোস্তাফিজুর রহমান ও স্থানীয় প্রতিনিধি আক্কাছ আলী। শিবালয়ে বিশ্ব সঙ্গীত দিবস পালন শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ বিশ্ব সঙ্গীত দিবস পালন উপলক্ষে শুক্রবার শিবালয় নজরুল প্রমীলা ইনস্টিটিউট আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি বাবুল আকতার মঞ্জুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উথলী প্রাথমিক ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পিটিএ সভাপতি এমএ রশীদ নওয়াব, সাপ্তাহিক আবাবিল সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী, ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম, আতিকুর রহমান, নুরুল হক, সেলিম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। খাগড়াছড়িতে বিশ্ব সঙ্গীত দিবস পালন খাগড়াছড়ি প্রতিনিধি\ বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ র্যালী ও সঙ্গীতানুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতেও উত্সব মুখর পরিবেশে পালন করেছে বিশ্ব সঙ্গীত দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালীতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বেতার-এর শিল্পী মংসাথোয়াই চৌধুরী ও খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম। শুক্রবার র্যালী শেষে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে আয়োজিত সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভায় বক্তারা বলেন, সঙ্গীত চর্চার মাধ্যমে মানুষের মনের ভাব প্রকাশ পায়। রাজশাহীতে সান্তাল স্টুডেন্ট ইউনিয়নের সভা রাজশাহী অফিস \ শুক্রবার ‘সান্তাল স্টুডেন্টস ইউনিয়ন বাংলাদেশের (সাসু)’ আয়োজনে সাংগঠনিক মতবিনিময় সভা নগরীতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাসু’র সাবেক কেন্দ্রীয় সভাপতি মিঃ ডেনিস মারান্ডী। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিঃ সালভাতর পাউরিয়া, বাংলাদিশাম সান্তাল বাইশির সভাপতি অধ্যাপক এসসি আলবার্ট সরেন, সাসুর সাবেক সভাপতি স্বপন মুর্মু, বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি বানার্ড মার্ডী, শাখা কমিটির সভাপতি মিঃ রনি হেম্ব্রম, সান্তালী উইকি’র সাধারণ সম্পাদক সমর মাইকেল সরেন। তাড়াইলে খেলাফত মজলিসের সাধারণ সভা তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ শুক্রবার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন খেলাফত মজলিসের এক সাধারণ সভা গজেন্দ্রপুর দালান বাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিসের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা ১৮ দলীয় জোট নেতা এমদাদুল্লাহ। মৌলভীবাজারে সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষণ মৌলভীবাজার প্রতিনিধি \ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর আয়োজন ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে শুরু হয়েছে। শুক্রবার প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবি’র মহাপরিচালক ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান। ঘাটাইল প্রেসক্লাবে সাংবাদিকদের মতবিনিময় ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ শুক্রবার স্থানীয় প্রশাসনের সাথে ঘাটাইল প্রেসক্লাবের কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ঘাটাইল সংবাদাতা মোঃ নূরুজ্জামান মিঞা । মান্দারবাড়িয়া ইউনিয়নে বাজেট সভা মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি \ বৃহস্পতিবার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ১১নং মান্দারবাড়িয়া ইউনিয়নের ২০১৩-২০১৪ অর্থ বছরের প্রাক-বাজেট উন্মুক্ত আলোচনা সভা হয়েছে। এক বছরে ইউনিয়ন পরিচালনায় ও ইউনিয়ন উন্নয়নে আয়ের উত্স ও উন্নয়ন কাজে ব্যয়ের তথ্য বাজেটে তুলে ধরা হয়েছে। ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রাক-বাজেট উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুরে কিন্ডার গার্টেন এসোসিয়েশন নির্বাচন মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখার কিন্ডার গার্টেন এসোসিয়েশনের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি আদালতপাড়ার অস্থায়ী কার্যালয়ে বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটারদের সর্ব সম্মতিক্রমে আবুল কাশেম খানকে সভাপতি এবং কলিম আল মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট তিন বছরের জন্য কমিটি গঠন করা হয়। ধুনটে কৃষকলীগের সম্মেলন ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ইদ্রিস আলী। ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম, কামাল পাশা, ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। সদরপুরে নারী উন্নয়ন ফোরাম গঠনে কর্মশালা সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুর উপজেলায় নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক ১ দিনের কর্মশালা গতকাল শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুস ছত্তার ফকির । হোসেনপুরে আড়াইবাড়িয়া ইউপির বাজেট ঘোষণা \ হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান গতকাল শনিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০১৩-১৪ অর্থবছরে ৪১ লাখ ৯০ হাজার ১ শত ৩০ টাকার সম্ভাব্য প্রস্তাবিত বাজেট পেশ করেছে ৪ নং আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো:খুর্শিদ উদ্দিন। কুলিয়ারচরে ১২ দফা দাবিতে কৃষক সমিতির সড়ক অবরোধ কিশোরগঞ্জ প্রতিনিধি \ প্রতি মণ ধানের দাম ৮৫০ টাকা নির্ধারণ, ডিজেল, বিদ্যুত্ ও সারের ওপর পর্যাপ্ত ভর্তুকি প্রদানসহ ১২ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কৃষক সমিতি সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার সংগঠনের নেতাকর্মীরা সড়কের কুলিয়ারচর উপেজলার আগরপুর এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করেন।