টিভিকাপ ফুটবল জিতলো দেওড়া একাদশ

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:২২
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টিভিকাপ ফুটবল টুর্নামেন্টে রাইতলা ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে দেওড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলাটি উপভোগ করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রচুর দর্শকের সমাগম হয়। গত শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউপির সিমরাইল মাঠে অনুষ্ঠিত ফাইনালটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব এড. মোহাম্মদ শাহ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুঁইয়া বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম প্রমুখ।