চট্টগ্রামে স্কুল ছাত্রীদের মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু বুধবার

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:২২
চট্টগ্রাম জেলার স্কুল ছাত্রীদের মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ ক্যাম্প আগামী বুধবার এমএ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়ামে শুরু হবে। প্রশিক্ষণে আগ্রহী স্কুল ছাত্রীদের শুরুর দিনে বিকাল ৪টায় বাছাই পর্বে অংশ নিতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালিত ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ক্রীড়া পরিষদ নিযুক্ত লেভেল-১ কোচ মোহাম্মদ শোয়াইব, সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম জেলা মহিলা ভলিবল দলের কোচ শামীম আহমেদ। প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারীদের যাবতীয় ব্যয় বহন করবে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রশিক্ষণ ক্যাম্পে সমন্বয়কের দায়িত্বে থাকবেন সিজেকেএস ভলিবল কমিটির যুগ্ম সম্পাদক শাহীন সরোয়ার। প্রশিক্ষণ নিতে আগ্রহী ছাত্রীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিজেকেএস কার্যনির্বাহী কমিটির সদস্য ও ভলিবল কমিটির সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন অনুরোধ জানিয়েছেন।