সিলেটের বিশ্বনাথে শাহওলী খন্দকার (র.) হাডুডু প্রতিযোগিতায় গতকাল শনিবার দিনের প্রথম খেলায় ওসমানীনগর থানার কুরুয়াবাজারের কাবাডি দলকে ৪১-২৩ পয়েন্টে হারিয়ে ছয় বন্ধু বিশ্বনাথ এবং দিনের অপর খেলায় ছয় ভাই আতাপুরকে ১৩-৬ পয়েন্টে হারায় জুনিয়র একতা পূর্ব শ্বাসরাম। বিজয়ী দল দ্বিতীয় রাউন্ডে পৌঁছালো।
শাহওলী খন্দকার (র.) সমাজকল্যাণ সংস্থা পশ্চিম শ্বাসরামের উদ্যোগে ২য় শাহওলী খন্দকার (র.) হাডুডু টুর্নামেন্টটি উপজেলার শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
