বিকেএসপি থেকে ফিরছে হকি দল

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:২৩
টার্ফ না থাকায় বিকেএসপিতে কন্ডিশন ক্যাম্পে অনুশীলন ঠিক মনমতো হচ্ছে না জাতীয় হকি দলের। তাই আগামী সোমবার ঢাকায় আসবে হকি দল। আজকালের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা হয়ে যেতে পারে। ৩৩ জনের প্রাথমিক দল নিয়ে কোচ মাহবুব হারুন গত ১০ জুন বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেন। ৩৩ জনকে একসাথে পাননি কোচ। কারণ বেশ কয়েকজন খেলোয়াড় বাইরে রয়েছেন। জিমি, বিপ্লব তো আগেই জার্মানি চলে গেছেন লিগ খেলতে। তারা ফিরবেন এবং দলে যোগ দেবেন বলে জানা গেছে। চয়ন ছুটিতে রয়েছেন। চন্দনও এখনই যোগ দিতে পারেননি। কারণ তিনি নৌবাহিনীর প্রশিক্ষণে ছিলেন। তিনিও ফিরবেন বলে কোচ হারুন জানিয়েছেন।