বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা নির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:২৭
বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার নির্বাহী পরিষদের প্রথম সভা গত শুক্রবার বিকালে রাজধানীর কাঁটাবনে এক চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ফকির আশরাফের সভাপতিত্বে ও মহাসচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয় এ সভা। স্বাগত ভাষণে নির্বাহী সভাপতি মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল সাধারণ সভা, সমিতির কার্যক্রম পরিচালনার প্রেক্ষাপট বর্ণনা করেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কবি ও অধ্যাপক খন্দকার আশরাফ হোসেন ও সাভার রানা প্লাজায় নিহতদের স্মরণে শোক জ্ঞাপন করা হয়। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান দোয়া পরিচালনা করেন।-প্রেস বিজ্ঞপ্তি