কাপড়ের সঠিক মাপ জানাবে জাদুকরী আয়না

আপডেট : ২৩ জুন ২০১৩, ২০:০৮
সবকিছুর মাঝে শপিং বিষয়টা অনেকের কাছে ব্যাপক মজার একটি বিষয়। আর এই শপিংয়ের মধ্যে অনেক বড় একটি অংশ হলো, কাপড়-চোপড় কেনাকাটা। দোকানে কাপড় কিনতে গিয়ে ঝামেলায় পড়তে হয় হরহামেশাই। সবচেয়ে বড় দুশ্চিন্তাটা থাকে কেনা কাপড়টি শরীরের মাপমতো হবে কিনা সেটি যাচাই করা। কিছু দোকানে এই সমস্যার সমাধানে ট্রায়াল রুম থাকলেও সেটা একটা ঝামেলার ব্যাপার হয়ে যায় মাঝে মাঝে। আর এ সমস্যা সমাধান করতেই এক জাদুর আয়না উদ্ভাবন করেছেন গবেষকরা। অনেকটা সিনডারেলার মতোই। আয়নার কাছে প্রশ্ন করে, কে সেরা সুন্দরী; আর আয়না সেই প্রশ্নের উত্তর জানায়। তেমনই একটি আয়নার কথা বলেছেন বর্তমানের গবেষকগণ। সম্প্রতি তারা যে আয়না তৈরি করেছেন তার সাথে কথা বলা যাবে। এবং আয়নাটি প্রশ্নের উত্তরে জানিয়ে দেবে কাপড়ের সঠিক মাপ। আরও জানা গেছে, সম্প্রতি যুক্তরাজ্যের বৃহত্তম ডিপার্টমেন্ট স্টোর এক্সিটার কর্তৃপক্ষে জাদুর আয়নাটি পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু করতে যাচ্ছে। গবেষক দল জানিয়েছেন, এ আয়নার সামনে দাঁড়িয়ে পোশাকটি মেলে ধরলেই সেটি শরীরে মাপে ঠিকমতো হবে কিনা সেটি প্রতিফলন দেখেই বোঝা যাবে। আর তাই পরিধেয় পোশাকটি না খুলেই মাপমতো পোশাক কেনা যাবে এবং এতে ঝামেলা অনেক কমবে। খুঁটিনাটি বিষয় আরও জানা গেছে, প্রযুক্তিপ্রতিষ্ঠান কিসকো-এর প্রধান গবেষক জন লুইস-এ আয়না তৈরি করেছেন। এ আয়নাটি মূলত নমনীয় কম্পিউটার স্ক্রিন যাতে বিল্ট-ইন ক্যামেরা এবং সেন্সর যুক্ত আছে। এ আয়নার সামনে পোশাক হাতে দাঁড়ালেই এটি পুরো শরীর স্ক্যান করে শরীরের ঠিক মাপ নিয়ে নেবে। এবং পোশাকটি পরিধেয় হবে কিনা তার ফল জানিয়ে দেবে। শুধু তাই নয়, এ প্রযুক্তিতে একসঙ্গে একাধিক কাপড়ের মাপ জানা যাবে। তাই এখন আর দোকানে গিয়ে চিন্তা করতে হবে না ড্রেস চেঞ্জ করার। ইচ্ছেমতো ফ্যাশনেবল ড্রেস পছন্দ করে খালি আয়নার সামনে ধরলেই হলো। ব্যস, বাকি সব কাজ আয়নার।