লামায় ফাঁদ পেতে হরিণ নিধন চলছে

আপডেট : ২৩ জুন ২০১৩, ২০:১৪
পার্বত্য বান্দরবানের লামায় বন প্রহরীদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় নির্বিচারে হরিণ শিকারের অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা গেছে, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম রামগতি পাড়া এলাকায় গত এক সপ্তাহের ব্যবধানে ২টি হরিণ শিকার করেছে স্থানীয় একটি চক্র। ইউনিয়নের বিভিন্ন পাহাড়ে ফাঁদ পেতে ও গুলি করে হরিণ দুটি শিকার করে। পরে প্রকাশ্যেই বাজারে এসব হরিণের মাংস বিক্রি করেছে চক্রটি। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে কর্মরত এক বন প্রহরী বলেন, প্রতি সপ্তাহে উপজেলার কোন না কোন এলাকায় হরিণ শিকার করা হয়। আর শিকারকৃত এসব হরিণের মাংস বন বিভাগের কর্মকর্তাদের বাসায় পৌঁছানো হয়।