আওয়ামী লীগের স্বপ্ন পূরণ হবে না

আপডেট : ২৩ জুন ২০১৩, ২০:১৬
বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এমপি বলেছেন, ক্ষমতায় থেকে আগামী সংসদ নির্বাচন করার যে স্বপ্ন আওয়ামী লীগ দেখছে সে স্বপ্ন কখনো পূরণ হবে না। জনগণ তা হতে দেবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। শনিবার হোমনা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমকে আনোয়ার সরকারের উদ্দেশ্যে বলেন, তত্ত্বাবধায়ক নাম নিয়ে আপত্তি থাকলে নির্বাচনকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ও নির্দলীয় হলে যে কোনো নামে হতে পারে। এতে বিএনপির আপত্তি থাকবে না। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলাম, সেক্রেটারী এ্যাড আজিজুর রহমান মোল্লা, বিএনপি নেতা মোজাম্মেল হক মুকুল, ছানাউল্লাহ সরকার, মাজেদুল ইসলাম, মিজানুর রহমান, শেফালী বেগম, মোসলেহ উদ্দিন, হিমেল, আতাউল্লাহ শফিক প্রমুখ। সম্মেলনে মো. মনিরুলহককে সভাপতি, আমান উল্লাহ আমানকে সেক্রেটারী ও আঃ হালিম দিদারকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটি ঘোষণা করা হয়।