শনিবার সকালে ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়নের যমুনা নদীর হার্ড পয়েন্ট ভাঙন প্রতিরোধ কাজের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, মিয়াবাড়ী জামে মসজিদ সংলগ্ন ৩৫০ মিটার জিওবির অর্থায়নে ১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ভাওয়াল কনস্ট্রাকশনের সহযোগিতায় নদী ভাঙন রোধকল্পে ভাঙন তীরে ৪৮ হাজার জিওবি বালুভর্তি ব্যাগ পানিতে ফেলে কাজের উদ্বোধন করা হয়। ওইদিন কুলকান্দী ইউপি আওয়ামী লীগের আয়োজনে ইউপি শাখা সভাপতি মোঃ জালালউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-২-এর জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ বারী মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক জিয়া।
