সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ জুন ২০১৩, ২০:১৭
চাঁদপুরে কম্পিউটার প্রশিক্ষণ শুরু চাঁদপুর প্রতিনিধি \ চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলার বেকার যুবক-যুবতীদের নিয়ে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ গতকাল রবিবার জেলা পরিষদ হলরুমে উদ্বোধন করেন। সেক্টর কমান্ডার ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক লেঃ কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরী। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) বিধায়ক রায় চৌধুরী। চাটমোহর হাইস্কুলের নির্বাচন সম্পন্ন চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আরসিএন এন্ড বিএসএন হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রিজাইডিং অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এই সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটে ট্রাক্টর ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। শনিবার রাতে জয়পুরহাট নওগাঁ সড়কের বামনপাড়া নামক স্থানে ট্রাক্টর ও যাত্রী ভর্তি নসিমনের মুখোমুখি সংঘর্ষ বাধলে বদলগাছী উপজেলার মনইল গ্রামের খোকার পুত্র এমরান (৪০) এবং একই উপজেলার গোদাগারী গ্রামের মৃত মমতাজ উদ্দীনের পুত্র মফিজ উদ্দীন ঘটনাস্থলেই মারা যায়। সদরপুরে আন্তর্জাতিক জনসেবা দিবস পালন সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক জনসেবা দিবস গতকাল রবিবার পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবাদুস ছত্তার ফকির। পিরোজপুর পৌরসভার প্রাক বাজেট আলোচনা পিরোজপুর অফিস \ পিরোজপুর পৌরসভার অর্থ বছরের বাজেট নিয়ে এক প্রস্তুতি সভা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। বাজেট পূর্ব এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক। নাগরিকবৃন্দের অংশগ্রহণে আলোচনায় অংশ নেন এডভোকেট এম এ জব্বার, মনিকা মন্ডল, মোঃ শাহজাহান, কাজী মজিবুর রহমান, মাহমুদ হোসেন শুকুর, আব্দুল কুদ্দুস, মুনিরুজ্জামান নাসিম, শহিদা বারেক, নির্বাহী প্রকৌশলী মোঃ হানিফ প্রমুখ। ভালুকায় আসপাডার নির্বাহী পরিচালককে সংবর্ধনা ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক আলহাজ্ব আবদুর রশিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ কেন্দ (বাউএক) ময়মনসিংহের গভর্নিং বডির সদস্য নির্বাচিত হওয়া ভালুকা উপজেলার অধ্যয়নরত ছাত্র-অভিভাবকদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার ভালুকা উপজেলা পরিষদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। কাশিয়ানীতে সাংস্কৃতিক উত্সব কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা \ বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত উপজেলা পর্যায় প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক উত্সব গতকাল রবিবার কাশিয়ানী উপজেলা পরিষদ মিলনায়তনে পালিত হয়েছে। উত্সব অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুর রহমান, সাগর কুমার বিশ্বাস, বলরাম সাহা, কাশিয়ানী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম, শিক্ষক সাহিদুর রহমান (মিটু)। সৈয়দপুরে ছাত্রলীগের সম্মেলন সৈয়দপুর (নীলফামারী ) সংবাদদাতা \ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক তত্পরতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারী জেলার ছাত্রলীগের সকল শাখার সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে সৈয়দপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩ জুলাই। জেলা ছাত্রলীগ সভাপতি দীপক চক্রবর্তী ও সাধারণ সম্পাদক নাঈম ইসলাম জীবন স্বাক্ষরিত সংগঠনের দেয়া পত্রে সম্মেলনের ওই তারিখ জানানো হয়। পত্রে সংগঠন পরিচালনাকারী ছাত্রলীগের সকল নেতা-কর্মীকে ধন্যবাদ জানিয়ে সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। বাগেরহাটে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে তিনদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার বাগেরহাট প্রেসক্লাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মো. মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আ স ম আব্দুল হক, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম মোশাররফ হুসাইন, এ্যাডভোকেট মো. শাহ্ আলম টুকু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলী আকবর টুটুল। শেরপুরে উপকারভোগীদের মাঝে সামগ্রী বিতরণ শেরপুর প্রতিনিধি\ বিশ্বব্যাংকের অর্থায়নে শেরপুরে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণের লক্ষ্যে এলজিএসপি-২ (লোকাল গভর্ণমেন্ট সাপোর্ট প্রোগ্রাম) প্রকল্পের কার্যক্রম এগিয়ে চলছে। কামারের চর ইউনিয়নে শুক্রবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। গাজীপুরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন গাজীপুর প্রতিনিধি\ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদ শনিবার গাজীপুর সদরের টেক নগপাড়ায় বিআরটিসির সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি সেখানে বিআরটিসির গাজীপুর বাস ডিপো, ইনস্টিটিউট ও ওয়ার্কশপ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে বিআরটিসির সচিব মোঃ নূরুল আবছার, জেনারেল ম্যানেজার মেজর আশরাফ আলী, এসএম আব্দুল করিম, ম্যানেজার (অপারেশন) আশরাফুল আলম, ডেপুটি ট্রেনিং ম্যানেজার ফাতেমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। উখিয়া পুলিশের অভিযানে ১৫ আসামি গ্রেফতার উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ বিশেষ অভিযানের ধারাবাহিকতায় উখিয়া থানা পুলিশ শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করে গতকাল রবিবার আদালতে প্রেরণ করেছে। অফিসার ইনচার্জ মোঃ গিয়াসউদ্দিন মিয়া জানান, নারী নির্যাতন, বন মামলা, ডাকাতি, মাদকদ্রব্য ও জমিজমা সংক্রান্ত মামলার এসব আসামি দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিল। কুমিল্লায় গ্র্যাজুয়েট ডাক্তারদের সেমিনার কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে শনিবার গ্র্যাজুয়েট ডাক্তারদের (যারা প্রাইভেট প্র্যাকটিস করেন) দুই দিনব্যাপী যক্ষ্মা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। আদর্শ সদর উপজেলা ব্র্যাকের উদ্যোগে সেমিনারে সভাপতিত্ব করেন কুমেক হাসপাতালের পরিচালক ডা. হাবিব আব্দুল্লাহ সোহেল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। আক্কেলপুর উপজেলার বাজেট ঘোষণা জয়পুরহাট প্রতিনিধি \ আক্কেলপুর উপজেলার ২০১৩-১৪ অর্থবছরের ২ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার উপজেলা কমিউনিটি সেন্টারে বাজেট ঘোষণা করেন আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু। তালার ধানদিয়া ইউনিয়নে ওপেন বাজেট তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ শনিবার বিকালে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ওপেন বাজেট ঘোষণা করা হয়েছে বেসরকারি সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের (ডব্লিউজেসিসি) আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ধানদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। গোপালগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্ধ্যা রানি রায় (৩৫) নামে এক গৃহবধূকে হত্যা করে স্বামী লাশ ঝুলিয়ে রেখে পালিয়েছে। শনিবার কোটালীপাড়া উপজেলার তারাকান্দর গ্রামের বিলের মধ্যে মাছের ঘেরের একটি ঘরে এ ঘটনা ঘটেছে। নিহত ওই গৃহবধূ তারাকান্দর গ্রামের খোকন রায়ের স্ত্রী। খোকন রায় প্রথম স্ত্রী সন্ধ্যা রায় থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-কলহ চলে আসছিল। লালপুরে অস্ত্রসহ ১ জন গ্রেফতার লালপুর (নাটোর) সংবাদদাতা \ শনিবার লালপুর উপজেলার শিবপুর খাঁপাড়া গ্রাম থেকে হাসান আলী টুমনকে (৩০) ১ রাউন্ড গুলি ভর্তি দেশে তৈরি শার্টার গানসহ গ্রেফতার করেছে পুলিশ। টুমন নিজেকে যুবলীগের কর্মী বলে দাবি করে। সে ঐ গ্রামের মোজাফ্ফর হোসেনের পুত্র। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, টুমনের বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসাসহ ১৪টি মামলা রয়েছে। ত্রিশালে মেয়রের মত বিনিময় ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ত্রিশালে গত শনিবার মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে পৌর মেয়রের মত বিনিময় সভা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসন হতে মনোনয়ন প্রত্যাশী ত্রিশাল পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি এবিএম আনিছুজ্জামান। মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক আবুল কালাম, আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুছ, তাজুল ইসলাম, মামুদ আলী, রফিকুল ইসলাম, বোরহান উদ্দিন প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে গতকাল রবিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেছে মহাখালির স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক সমাজ কল্যাণ সংস্থা’। এ উপলক্ষে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজ সেবক শফিকুল আলম ভোতার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজ সেবক নইমুল বারী, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু প্রমুখ।